রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ১০ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০৪ জুন ২০২২ | 216 বার পঠিত | প্রিন্ট

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ১০ কোম্পানি
Responsive Ad Banner

বিদায়ী সপ্তাহে (২৯ মে-২ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে অবস্থান করেছে বেক্সিমকো লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২৫৯ কোটি ৪৭ লাখ ৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে এই তথ্য জানা গেছে।

জানা যায়, সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ৯১ লাখ ৬৯ হাজার ৯০৪টি শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৬.২৯ শতাংশ।

Responsive Ad Banner

লেনদেন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে আইপিডিসি ফাইন্যান্স। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২ কোটি ৫৯ লাখ ৩০ হাজার ৯৩৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৪০ কোটি ৪৬ লাখ ৪৩ হাজার টাকা।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে ওরিয়ন ফার্মা। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ৩১ লাখ ৩৩ হাজার ৪৫৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১২২ কোটি ৬৯ লাখ ২৬ হাজার টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে জিএসপি ফাইন্যান্সের ১০৫ কোটি ৮৬ লাখ ৭৫ হাজার টাকার, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৯৪ কোটি ৯৪ লাখ ৯৬ হাজার টাকার, জেএমআই হসপিটাল ৯১ কোটি ৭১ লাখ ৬০ হাজার টাকার, জেনেক্স ইনফোসিসের ৭৪ কোটি ৯১ লাখ ২৮ হাজার টাকার, বিডি ফাইন্যান্সের ৭৩ কোটি ২২ লাখ ৮০ হাজার টাকার, বেক্সিমকো ফার্মার ৬৭ কোটি ৯১ লাখ ৩১ হাজার টাকার এবং এসিআই ফর্মুলেশনের ৬৬ কোটি ৬১ লাখ ৬৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ২:৪৭ অপরাহ্ণ | শনিবার, ০৪ জুন ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com