বৃহস্পতিবার ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্পট মার্কেটে লেনদেন করবে ২ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৯ মে ২০২২ | 219 বার পঠিত | প্রিন্ট

স্পট মার্কেটে লেনদেন করবে ২ কোম্পানি
Responsive Ad Banner

এজিএম ও ইজিএম সংক্রান্ত রেকর্ড ডেটের আগে আগামীকাল ও ৩১ মে স্পট ও ব্লক মার্কেটে শেয়ার লেনদেন করবে শেয়ারবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানি। এগুলো হলো- দেশ জেনারেল ইন্স্যুরেন্স এবং পেনিনসুলা। রেকর্ড ডেটের কারণে আগামী ১ জুন এ দুই কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ৩১ ডিসেম্বর, ২০২১ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২৪ পয়সা। আগের বছর ইপিএস ছিল ১ টাকা ৫১ পয়সা।

Responsive Ad Banner

আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) ১১ টাকা ৩২ পয়সা। আগের বছর যার পরিমাণ ছিল ১২ টাকা ৪০ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৭ জুলাই বেলা ১১টায় ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হবে।

অপরদিকে, আইপিওর টাকা ব্যবহারে পরিবর্তন আনার জন্য দি পেনিনসুলা চিটাগাং ইজিএম আহ্বান করেছে।
কোম্পানিটির ইজিএম আগামী ২৩ জুন ২০২২ সন্ধ্যা সাড়ে ৬ টায় অনুষ্ঠিত হবে।

শেয়ারবাজার২৪

 

 

Facebook Comments Box

Posted ১২:২৯ অপরাহ্ণ | রবিবার, ২৯ মে ২০২২

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com