ব্রেকিং >>
ব্রেকিং >>

সিটি ব্যাংকের লেনদেন শুরু

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৫ মে ২০২২ | 355 বার পঠিত | প্রিন্ট

সিটি ব্যাংকের লেনদেন শুরু
Responsive Ad Banner

রেকর্ড ডেটের পর আগামী ৮ মে শুরু হবে শেয়ারবাজারে তালিকাভুক্ত সিটি ব্যাংক লিমিটেডের শেয়ার লেনদেন। রেকর্ড ডেটের কারণে আজ এ ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, এ ব্যাংকের পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর, ২০২১ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১২.৫ শতাংশ ক্যাশ ও ১২.৫ শতাংশ স্টকসহ মোট ২৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

Responsive Ad Banner

সর্বশেষ বছরে সিটি ব্যাংকের সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে পাঁচ টাকা ১৫ পয়সা। আগের বছর সমন্বিত ইপিএস হয়েছিল চার টাকা ০৯ পয়সা। এককভাবে ব্যাংকটির ইপিএস হয়েছে চার টাকা ৪৪ পয়সা। যা আগের বছর একই সময় ছিল তিন টাকা ৭৬ পয়সা।

আগামী ১২ জুন ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৪:২১ পিএম | বৃহস্পতিবার, ০৫ মে ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com