বৃহস্পতিবার ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৫ এপ্রিল ২০২২ | 415 বার পঠিত | প্রিন্ট

মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা
Responsive Ad Banner

৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায, ঘোষিত ডিভিডেন্ড অনুমোদনের জন্য আগামী ১৫ জুন বেলা সাড়ে ১১টায় ২৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৩ মে।

Responsive Ad Banner

এদিকে, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৬৬ পয়সা। আগের বছর একই সময় যার পরিমাণ ছিল এক টাকা ১৯ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৪ টাকা ১৯ পয়সায়। আগের বছর ছিল ২০ টাকা ৯৪ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ার প্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ১৪ টাকা ২৩ পয়সায়। আগের বছর ছিল মাইনাস ৩৪ পয়সা।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৬:৫২ অপরাহ্ণ | সোমবার, ২৫ এপ্রিল ২০২২

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com