ব্রেকিং >>
ব্রেকিং >>

যমুনা ব্যাংকের লেনদেন শুরু

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০২২ | 350 বার পঠিত | প্রিন্ট

যমুনা ব্যাংকের লেনদেন শুরু
Responsive Ad Banner

ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের পর আগামী ২৪ এপ্রিল শুরু হবে শেয়ারবাজার তালিকাভুক্ত কোম্পানি যমুনা ব্যাংক লিমিটেডের শেয়ার লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, এ ব্যাংকের পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য সাড়ে ১৭ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

Responsive Ad Banner

আলোচিত বছরে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৩৫ পয়সা। আগের বছর কোম্পানিটির ৩ টাকা ৫৪ পয়সা ইপিএস হয়েছিল।

গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৮ টাকা ৪১ পয়সা।

আগামী ১৪ জুন হাইব্রিড পদ্ধতিতে বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। রাজধানীর মহাখালিতে রাওয়া কনভেনশন হলে এই সভা অনুষ্ঠিত হবে। এছাড়া অনলাইনেও এতে যুক্ত হতে পারবেন ব্যাংকটির শেয়ারহোল্ডাররা।

 

Facebook Comments Box

Posted ৩:৪৯ পিএম | বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com