বুধবার ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

স্টার অ্যাডহেভিসের লেনদেনের তারিখ নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২ | 245 বার পঠিত | প্রিন্ট

স্টার অ্যাডহেভিসের লেনদেনের তারিখ নির্ধারণ
Responsive Ad Banner

এসএমই খাতে অর্থ উত্তোলনের অনুমোদনের পর কোয়ালিফাইড ইনভেস্টর অফার (কিউআইও) প্রক্রিয়া সম্পন্ন করা স্টার অ্যাডহেসিভ লিমিটেডের শেয়ার লেনদেনের তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামীকাল বুধবার (২০ এপ্রিল) থেকে শেয়ারবাজারে এসইএমই প্ল্যাটফর্মে কোম্পানিটির শুরু হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ‘এন’ ক্যাটাগরিভুক্ত স্টার অ্যাডহেসিভ লিমিটেডের ট্রেডিং কোড হচ্ছে : “ঝঅউঐঊঝওঠঊ” এবং কোম্পানি কোড হচ্ছে : ৬৮০০২।

Responsive Ad Banner

কোম্পানিটির কিউআইওতে আবেদনকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে বরাদ্দ পাওয়া শেয়ার ১৮ এপ্রিল প্রেরণ করা হয়েছে। এর আগে কোম্পানিটির কিউআইওতে ২৭ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত আবেদন নেয়া হয়।

গত ১৫ ফেব্রুয়ারি শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ৮১২তম সভায় কোম্পানিটির কিউআইও অনুমোদন দেয়।

কোম্পানিটি কিউআইও’র মাধ্যমে প্রতিটি ১০ টাকা মূলে ৫০ লাখ শেয়ার ইস্যুর মাধ্যমে ৫ কোটি টাকা উত্তোলন করবে। উত্তোলিত অর্থ দিয়ে কারখানা সংস্কার, চলতি মূলধন, ঋণ পরিশোধ এবং ইস্যু ব্যবস্থাপনার খরচ খাতে ব্যয় করবে।

কোম্পানিটির ২০২০-২১ অর্থবছরে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৬.০৫ টাকা এবং পুন:মূল্যায়ন সঞ্চিতি ছাড়া নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২.৫৬ টাকায়।

এসএমই প্লাটফর্মে লেনদেনের তারিখ থেকে পরবর্তী ৩ বছর ইস্যুয়ার কোম্পানি কোনো বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে এএএ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১১:১২ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com