মঙ্গলবার ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

সূচক বাড়লেও কমেছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৩ এপ্রিল ২০২২ | 169 বার পঠিত | প্রিন্ট

সূচক বাড়লেও কমেছে লেনদেন
Responsive Ad Banner

আজ ১৩ এপ্রিল দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বাড়লেও কমেছে টাকার অংকে লেনদেন। আজ ডিএসইতে লেনদেনের শুরুতে সূচকের পরিমান ছিল ৬৫৭১.৮৮ পয়েন্ট, যা বেলা ১১টায় ৪৯.৭৬ পয়েন্ট কমে দাঁড়ায় ৬৫২২.১২ পয়েন্টে। পরবর্তীতে দুপুর ১২টায় ১৯.২৯ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৬৫৪১.৪১ পয়েন্টে। এরপর দুপুর ১টায় ৪৩.১৭ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৬৫৮৪.৫৮ পয়েন্টে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১০.৯০ পয়েন্ট বা ০.১৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৫৮৪.৯৭ পয়েন্টে। আজ ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে- শরিয়াহ সূচক ৪.৯১ পয়েন্ট বা ০.৩৪ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৮.৮০ পয়েন্ট বা ০.৩৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে- ১ হাজার ৪৪৭.৭৮ পয়েন্টে এবং ২ হাজার ৪৪০.৪৫ পয়েন্টে।

Responsive Ad Banner

ডিএসইতে আজ ৩৮০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৩০টির বা ৩৪.২১ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ১৮৫টির বা ৪৮.৬৮ শতাংশের এবং ৬৫টি বা ১৭.১০ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৫২৯ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের দিন থেকে ৩ কোটি ২৫ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ৫৩২ কোটি ৯৫ লাখ টাকার।

ডিএসইতে আজ ১২ কোটি ৫৭ লাখ ৫০ হাজার ৫১০টি শেয়ার ১ লাখ ২ হাজার ৭২৪বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৫২৯ কোটি ৬৯ লাখ ৪১ হাজার ৫৯৭ টাকা ৭০ পয়সা। এদিন ডিএসইর বাজার মূলধন ছিল ৫ লাখ ২৯০ হাজার ২৪ কোটি ৬৫ লাখ ৮১ হাজার ৮৪০ টাকা ১৯ পয়সা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১৭.৫৬ পয়েন্ট বা ০.০৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৩৬৬.৯০ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৭১টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৬৫টির, কমেছে ১৬৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টির দর। আজ সিএসইতে ১৮ কোটি ৯২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
শেয়ারবাজার২৪

 

 

Facebook Comments Box

Posted ৪:১৭ অপরাহ্ণ | বুধবার, ১৩ এপ্রিল ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com