সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

রবির ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২ | 686 বার পঠিত | প্রিন্ট

রবির ডিভিডেন্ড ঘোষণা
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক : সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারের তালিকাভুক্ত টেলিযোগাযোগ খাতের কোম্পানি রবি আজিয়াটা লিমিটেড। আজ ১৫ মার্চ অনুষ্ঠিত কোম্পানিটির বোর্ড সভায় ডিভিডেন্ড সংক্রান্ত এ সিদ্ধান্ত নেয়া হয়।

জানা যায়, এ কোম্পানির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ২ শতাংশ চুড়ান্ত ক্যাশ এবং ৩ শতাংশ অন্তর্বতীকালীনসহ ৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ৩ শতাংশ অন্তর্বতীকালীন ডিভিডেন্ড হিসেবে ডিসেম্বর’২১-এ পরিশোধকৃত।

Responsive Ad Banner

ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমদনের জন্য আগামী ২৮ এপ্রিল বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য আগামী ৬ এপ্রিল রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৪ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৩৩ পয়সা।

এছাড়া, ২০২১ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২ টাকা ৬৪ পয়সা।

শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৭:১৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২

sharebazar24 |

আরও

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com