সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

এক নজরে ৪ কোম্পানির ডিভিডেন্ড

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১১ মার্চ ২০২২ | 861 বার পঠিত | প্রিন্ট

এক নজরে ৪ কোম্পানির ডিভিডেন্ড
Responsive Ad Banner

সপ্তাহজুড়ে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদেরদ জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানি। এগুলো হলো- রেকিট বেনকিজার, লিন্ডে বিডি, ইউনাইটেড ইন্স্যুরেন্স এবং ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

রেকিট বেনকিজার (বাংলাদেশ) পিএলসি : ৩১ ডিসেম্বর, ২০২১ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য এক হাজার ৬৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষনা করেছে। অর্থাৎ ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের বিপরীতে ডিভিডেন্ড হিসেবে ১৬৫ টাকা পাওয়া যাবে। যা রেকিট বেনকিজারের ইতিহাসে সর্বোচ্চ। আগের বছর অর্থাৎ ২০২০ অর্থবছরে কোম্পানিটি এক হাজার ৪০০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল।

Responsive Ad Banner

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৭১ টাকা ৩ পয়সা। আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল ১৫৬ টাকা ৩৮ পয়সা। গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২০০ টাকা ৬৫ পয়সা।

ইউনাইটেড ইন্স্যুরেন্স : বীমা খাতের কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০২১ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে এক টাকা ৬৫ পয়সা। যা আগের বছর একই সময় ছিল ২ টাকা ৪ পয়সা। একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩৬ টাকা ৪৫ পয়সা, যা আগের বছর একই সময় ছিল ৩৩ টাকা ৪ পয়সা। আলোচ্য বছরে শেয়ারপ্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ২ টাকা ৪৯ পয়সা, যা আগের বছর একই সময় ছিল ৩ টাকা ৬০ পয়সা।

ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য আগামী ২৬ এপ্রিল বেলা ১১টায় এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩ এপ্রিল।

লিনডে বিডি লিমিটেড : কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য ৫৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৮০ টাকা ৫৫ পয়সা। আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৭০ টাকা ৫৫ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৩৯৫ টাকা ৫৫ পয়সায়।

ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য এ কাম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১২ মে ২০২২ তারিখ অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩১ মার্চ ২০২২।

ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডে: এ কোম্পানির পরিচালনা পর্যদ সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য শেয়ারহোল্ডারদের জন্য সাড়ে ১৭ শতাংশ ক্যাশ এবং ১০ শতাংশ স্টকসহ মোট সাড়ে ২৭ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮ টাকা ৭৯ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৮ টাকা ৬৯ পয়সা।

এছাড়া, ২০২১ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৮ টাকা ৪৪ পয়সা।

এই লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ২৪ এপ্রিল বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৮ মার্চ।

ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য আগামী ২৭ এপ্রিল ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩ এপ্রিল।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৮:৪৩ অপরাহ্ণ | শুক্রবার, ১১ মার্চ ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com