সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

সূচকের উত্থানে বেড়েছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০১ মার্চ ২০২২ | 171 বার পঠিত | প্রিন্ট

সূচকের উত্থানে বেড়েছে লেনদেন
Responsive Ad Banner

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবস সূচকের উত্থানে শেষ হয়েছে। এদিন সব সূচকের পাশাপাশি বেড়েছে টাকার অংকে লেনদেনের পরিমাণ। একই সঙ্গে বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর এবং বাজার মূলধন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৪.৩৪ পয়েন্ট বা ০.২১ শতাংশ বেড়ে ৬ হাজার ৭৫৩.৭৮ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে ডিএসইর শরিয়াহ সূচক ০.২৪ পয়েন্ট বা ০.০১ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৭.৬০ পয়েন্ট বা ০.৩০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৪৫৩.৭২ পয়েন্টে এবং ২ হাজার ৪৮৯.৯৬ পয়েন্টে দাঁড়িয়েছে।

Responsive Ad Banner

আজ ডিএসইতে ৩৭৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৬৩টির বা ৪৩.২৩
শতাংশ শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। দর কমেছে ১৬৮টির বা ৪৪.৫৬ শতাংশের এবং ৪৬টি বা ১২.২০ শতাংশ
প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে আজ ৭৯৮ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৬৮ কোটি ৮৯ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৭৩০ কোটি ১ লাখ টাকার।

ডিএসইতে আজ ২০ কোটি ৩০ লাখ ৯১ হাজার ৭৬২টি শেয়ার ১ লাখ ৯০ হাজার ৫৪১বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৭৯৮ কোটি ৯১ লাখ ৪২ হাজার ৩১ টাকা। আজ ডিএসইর বাজার মূলধন ছিল ৫ লাখ ৪৩৭ হাজার ৮৬ কোটি ৪৪ লাখ ৪৭ হাজার ৪৫২ টাকা ৬৩ পয়সা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৭৮.০৭ পয়েন্ট বা ০.৩৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৭১৯.৩৩ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ৩০২টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৪৮টির, কমেছে ১১৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির দর। আজ সিএসইতে ২৯ কোটি ১৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৭:২৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ০১ মার্চ ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com