ব্রেকিং >>
ব্রেকিং >>

সাপ্তাহিক লুজারের তালিকার শীর্ষে ইউনিয়ন ইন্স্যুরেন্স

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২২ | 237 বার পঠিত | প্রিন্ট

সাপ্তাহিক লুজারের তালিকার শীর্ষে ইউনিয়ন ইন্স্যুরেন্স
Responsive Ad Banner

বিদায়ী সপ্তাহে (১৩-১৭ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লুজারের তালিকার শীর্ষে অবস্থান করছে ইউনিয়ন ইন্স্যুরেন্স। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে ইউনিয়ন ইন্সুরেন্সের দর ছিল ৬৫ টাকা ৫০ পয়সা। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়িয়েছে ৫৪ টাকা ৭০ পয়সায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে দর কমেছে ১০ টাকা ৮০ পয়সা বা ১৬.৪৯ শতাংশ কমেছে। এর মাধ্যমে ইউনিয়ন ইন্সুরেন্সের ডিএসইর সাপ্তাহিক দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।

Responsive Ad Banner

ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর রিলায়েন্স ইন্সুরেন্সের ১৪.৫৮ শতাংশ, গ্রিনডেল্টা ইন্সুরেন্সের ১৩.৩৩ শতাংশ, পেনিনসুলা হোটেলের ১১.২১ শতাংশ, প্রাইম ইসলামি লাইফ ইন্সুরেন্সের ১০.০৬ শতাংশ, বে-লিজিংয়ের ৯.৮৯ শতাংশ, সেনাকল্যাণ ইন্সুরেন্সের ৯.৮০ শতাংশ, কুইনসাউথ টেক্সটাইলের ৯.৭১ শতাংশ, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমের ৯.৩৩ শতাংশ এবং ফারইস্ট ইসলামি ইন্সুরেন্সের ৮.৮৩ শতাংশ দর কমেছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১২:৫৬ পিএম | শনিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com