সোমবার ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

তাল্লু স্পিনিংয়ের লেনদেন শুরু

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২২ | 309 বার পঠিত | প্রিন্ট

তাল্লু স্পিনিংয়ের লেনদেন শুরু
Responsive Ad Banner

ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের পর আগামীকাল ১৪ ফেব্রুয়ারি শুরু হবে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি তাল্লু স্পিনিংয়ের শেয়ার লেনদেন। রেকর্ড ডেটের কারণে আজ স্থগিত রয়েছে এ কোম্পানির শেয়ার লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ৩০ জুন ২০১৯, ৩০ জুন ২০২০ এবং ৩০ জুন ২০২১ সমাপ্ত তিন বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদেরকে কোনো ডিভিডেন্ড না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে তাল্লু স্পিনিং।

Responsive Ad Banner

সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ২০২১ সালে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩.২১ টাকা, ২০২০ সালে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩.৩৭ টাকা এবং ২০১৯ সালে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২.৭২ টাকা।

৩০ জুন ২০২১ সালে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়ায় ২৪.৭৫ টাকায়, ৩০ জুন ২০২০ সালে শেয়ারপ্রতি সমপদ (এনএভিপিএস) ৫.৮৮ টাকায় এবং ৩০ জুন ২০১৯ সালে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়ায় ৯.৭৫ টাকায়।

ডিভিডেন্ড না দেয়ার সিদ্ধান্ত সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির তিন বছরের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ২:৩০ অপরাহ্ণ | রবিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com