শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বাংলাদেশ শিপিং কর্পোরেশন

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১২ ফেব্রুয়ারি ২০২২ | 286 বার পঠিত | প্রিন্ট

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বাংলাদেশ শিপিং কর্পোরেশন
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক : গত সপ্তাহে (৬-১০ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে অবস্থান করেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৪৩১ কোটি ৬৬ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সপ্তাহজুড়ে কোম্পানিটি ৩ কোটি ২ লাখ ৪৫ হাজার ৮৩৬টি শেয়ার হাতবদল করেছে।

Responsive Ad Banner

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটির ২ কোটি ২৫ লাখ ৬৩ হাজার ৩৯৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩৩৬ কোটি ৪২ লাখ টাকা।

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো লিমিটেড তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ৩৩ লাখ ১৯ হাজার ১৯৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২১৬ কোটি ৪০ লাখ ৪৭ হাজার টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে-ওরিয়ন ফার্মা, ফরচুন সুজ, সাইফ পাওয়ারেটেক, দ্য একমি ল্যাবরেটরিজ, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস, বে-লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট, ইসলামী ব্যাংক লিমিটেড।

শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ১:৪১ অপরাহ্ণ | শনিবার, ১২ ফেব্রুয়ারি ২০২২

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com