সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

সূচকের উত্থানে লেনদেন বেড়েছে

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৮ ফেব্রুয়ারি ২০২২ | 191 বার পঠিত | প্রিন্ট

সূচকের উত্থানে লেনদেন বেড়েছে
Responsive Ad Banner

আজ মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবস দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের পাশাপাশি বেড়েছে টাকার অংকে লেনদেন। এছাড়া লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২০.৯৮ পয়েন্ট বা ০.২৯ শতাংশ বেড়ে ৭ হাজার ৭২.৭৮ পয়েন্টে দাঁড়িয়েছে। আজ ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে ডিএসইর শরিয়াহ সূচক ১.৮১ পয়েন্ট বা ০.১২ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ২.৬০ পয়েন্ট বা ০.১০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৫১১.৩৭ পয়েন্টে এবং ২ হাজার ৬১০.৩৩ পয়েন্টে।

Responsive Ad Banner

ডিএসইতে আজ ৩৮০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৭৬টির বা ৪৬.৩১ শতাংশ শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। দর কমেছে ১৪৯টির বা ৩৯.২১ শতাংশের এবং ৫৫টি বা ১৪.৪৭ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে আজ ৩৩ কোটি ৯৬ লাখ ৭৮ হাজার ৮৭৫টি শেয়ার ২ লাখ ৪০ হাজার ৭৪বার হাতবদল হয়, যার বাজারমূল্য ১ হাজার ৪৪৯ কোটি ৭৫ লাখ ৮০ হাজার ৯৫২ টাকা ৮০ পয়সা। আজ ডিএসইর বাজার মূলধন ছিল ৫ লাখ ৬৬৭ হাজার ৮৪ কোটি ৬৭ লাখ ২৪ হাজার ১৮৪ টাকা ২০ পয়সা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৩৯.৩৭ পয়েন্ট বা ০.১৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ২০ হাজার ৭১৪.৭৬ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ৩০৩টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৪৩টির, কমেছে ১২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির দর। আজ সিএসইতে ৬৩ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৭:১৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৮ ফেব্রুয়ারি ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com