রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

স্পট মার্কেটে ২ কোম্পানির লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৭ ফেব্রুয়ারি ২০২২ | 217 বার পঠিত | প্রিন্ট

স্পট মার্কেটে ২ কোম্পানির লেনদেন
Responsive Ad Banner

ইজিম সংক্রান্ত রেকর্ড ডেটের আগে আজ ও আগামীকার ৮ ফেব্রুয়ারি স্প ও ব্লক মার্কেটে লেনদেন করবে শেয়ারবাজারে তালিকাভুক্ত মোজাফ্ফর হোসেন স্পিনিং মিলস লিমিটেড। আগামী ৯ ফেব্রুয়ারি রেকর্ড ডেটের কারণে এ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। অন্যদিকে, ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের আগে ৮ থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে শেয়ারবাজারে তালিকাভুক্ত তাল্লু স্পিনিং। রেকর্ড ডেটের কারণে আগামী ১৩ ফেব্রুয়ারি এ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ৩০ জুন ২০১৯, ৩০ জুন ২০২০ এবং ৩০ জুন ২০২১ সমাপ্ত তিন বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদেরকে কোনো ডিভিডেন্ড না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে তাল্লু স্পিনিং।

Responsive Ad Banner

সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ২০২১ সালে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩.২১ টাকা, ২০২০ সালে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩.৩৭ টাকা এবং ২০১৯ সালে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২.৭২ টাকা।

৩০ জুন ২০২১ সালে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়ায় ২৪.৭৫ টাকায়, ৩০ জুন ২০২০ সালে শেয়ারপ্রতি সমপদ (এনএভিপিএস) ৫.৮৮ টাকায় এবং ৩০ জুন ২০১৯ সালে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়ায় ৯.৭৫ টাকায়।

ডিভিডেন্ড না দেয়ার সিদ্ধান্ত সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির তিন বছরের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ২:৫২ অপরাহ্ণ | সোমবার, ০৭ ফেব্রুয়ারি ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com