রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

সূচকের পাশাপাশি লেনদেন কমেছে

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৪ জানুয়ারি ২০২২ | 220 বার পঠিত | প্রিন্ট

সূচকের পাশাপাশি লেনদেন কমেছে
Responsive Ad Banner

আজ সোমবার (২৪ জানুয়ারি) সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমেছে দেশের শেয়ারবাজারে। একই সঙ্গে কমেছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর এবং বাজার মূলধন।

বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫৩.৭৪ পয়েন্ট বা ০.৭৫ শতাংশ কমে সাত হাজার ১৯.২৫ পয়েন্টে দাঁড়িয়েছে। আজ ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে ডিএসইর শরিয়াহ সূচক ৩.০৮ পয়েন্ট বা ০.২০ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ১৫.১৮ পয়েন্ট বা ০.৫৭ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৫০৫.০১ পয়েন্টে এবং দুই হাজার ৬১৪.২৬ পয়েন্টে দাঁড়িয়েছে।

Responsive Ad Banner

ডিএসইতে আজ ৩৮০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৭১টির বা ১৮.৬৮ শতাংশ শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। দর কমেছে ২৭০টির বা ৭১.০৫ শতাংশের এবং ৩৯টি বা ১০.২৬ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে আজ এক হাজার ২১৪ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ২৬৭ কোটি ৮৩ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল এক হাজার ৪৮২ কোটি ৪৫ লাখ টাকার।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১৪৯.৭৩ পয়েন্ট বা ০.৭২ শতাংশ কমে দাঁড়িয়েছে ২০ হাজার ৫৫২.৩৯ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ৩১১টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৬৩টির, কমেছে ২১৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির দর। আজ সিএসইতে ৩৮ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৫:২৩ অপরাহ্ণ | সোমবার, ২৪ জানুয়ারি ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com