শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাপ্তাহিক রিটার্নে ১০ খাতের দর বেড়েছে

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২২ জানুয়ারি ২০২২ | 222 বার পঠিত | প্রিন্ট

সাপ্তাহিক রিটার্নে ১০ খাতের দর বেড়েছে
Responsive Ad Banner

বিদায়ী সপ্তাহে (১৬-২০ জানুয়ারি) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১০ খাতের। ইবিএল সিকিউরিটিজের সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য পাওয়া গেছে।

জানা যায়, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি মুনাফা করেছেন ভ্রমণ ও অবকাশ খাতের বিনিয়োগকারীরা। এই খাতের বিনিয়োগকারীরা মুনাফা গুণছেন ৯.৩০ শতাংশ।

Responsive Ad Banner

দ্বিতীয় সর্বোচ্চ মুনাফা গুণছেন সেবা ও আবাসন খাতের বিনিয়োগকারীরা। এখাতের বিনিয়োগকারীরা মুনাফা করেছেন ৮.৮০ শতাংশ।

তৃতীয় সর্বোচ্চ মুনাফা গুণছেন বস্ত্র খাতের বিনিয়োগকারীরা। এখাতের বিনিয়োগকারীরা মুনাফা গুণেছেন ৫.৪০ শতাংশ।

এছাড়া, বিনিয়োগকারীরা বিবিধ খাতে ৪.৮০ শতাংশ, ট্যানারী খাতে ২.৬০ শতাংশ, জীবন বিমা খাতে ১.৯০ শতাংশ, ওষুধ ও রসায়ন খাতে ১.৭০ শতাংশ, পাট খাতে ০.৪০ শতাংশ, খাদ্য ও আনুষঙ্গিক খাতে ০.৩০ শতাংশ, ব্যাংক খাতে ০.৩০ শতাংশ মুনাফায় রয়েছেন।
শেয়ারবাজার২৪

 

 

Facebook Comments Box

Posted ১:৫৬ অপরাহ্ণ | শনিবার, ২২ জানুয়ারি ২০২২

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com