মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

বিডি থাই ফুডের শেয়ার বিওতে জমা

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২০ জানুয়ারি ২০২২ | 274 বার পঠিত | প্রিন্ট

বিডি থাই ফুডের শেয়ার বিওতে জমা
Responsive Ad Banner

বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) শেয়ার সংশ্লিষ্ট আবেদনকারীদের বিও হিসাবে জমা হয়েছে। আজ ২০ জানুয়ারি, বৃহস্পতিবার সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) মাধ্যমে কোম্পানিটির শেয়ার বিও হিসাবে জমা হয়েছে। এর আগে গত মঙ্গলবার (১১ জানুয়ারি) প্রো-রাটার ভিত্তিতে আবেদনকারীদের মধ্যে শেয়ার বরাদ্দ দেয়া হয়েছে। এতে সাধারণ বিনিয়োগকারীরা ২৬টি করে আর প্রবাসী বিনিয়োগকারীরা ২০টি করে শেয়ার বরাদ্দ পেয়েছে। সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা য়া, প্রতি ১০ হাজার টাকার আবেদনের বিপরীতে বাংলাদেশী বিনিয়োগকারীরা ২৬টি শেয়ার আর প্রবাসী বিনিয়োগকারীরা ২০টি করে শেয়ার বরাদ্দ পেয়েছে।

Responsive Ad Banner

আর কোম্পানিটিতে ১৫ কোটি টাকার বিপরীতে ২৯ গুন বেশি আবেদন জমা পড়েছে। গত ২৩ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত কোম্পানিটির আইপিওতে আবেদন জমা দেয় বিনিয়োগকারীরা।

গত ৩ অক্টোবর কোম্পানিটির আইপিও অনুমোদন দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

কোম্পানিটি অভিহিত মূল্য তথা ১০ টাকা দামে ১ কোটি ৫০ লাখ সাধারণ শেয়ার ইস্যু করবে। এর মাধ্যমে কোম্পানিটি ১৫ কোটি টাকা সংগ্রহ করবে।

শেয়ারবাজার থেকে সংগৃহীত টাকা ফ্যাক্টরি বিল্ডিং ও অন্যান্য নির্মাণ, বৈদ্যুতিক যন্ত্রপাতি স্থাপন, নতুন যন্ত্রপাতি ও সরঞ্জাম ক্রয়, আইপিওর ব্যয় ইত্যাদিতে কাজে লাগাবে।

কোম্পানিটির ২০২০ সালের ৩০ জুন তারিখে পুনর্মূল্যায়ন ব্যতিত কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১২ টাকা ৮২ পয়সা। আর পুনর্মূল্যায়ন পরবর্তী এনএভিপিএস ১৪ টাকা ২৩ পয়সা। কোম্পানিটির গত ৫ বছরের ভারীত গড় শেয়ার প্রতি আয় বা ইপিএস ছিল ৬৩ পয়সা।

কোম্পানিটির ইস্যু ম্যানেজার বিএলআই ক্যাপিটাল লিমিটেড ও ইউনিক্যাপ ইনভেস্টমেন্ট লিমিটেড।
শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ১২:১১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২০ জানুয়ারি ২০২২

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com