মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

সূচকের ঊত্থানে সপ্তাহ শুরু

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৬ জানুয়ারি ২০২২ | 264 বার পঠিত | প্রিন্ট

সূচকের ঊত্থানে সপ্তাহ শুরু
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের প্রথম কার্যদিবসেই সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে দেশের শেয়ারবাজারে। এদিন সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর ও টাকার অংকে লেনদেন।

বাজার পর্যালোচানায় দেখা যায়, আজ প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২.৩৬ পয়েন্ট বা ০.০৩ শতাংশ বেড়ে সাত হাজার ১৯.৫৯ পয়েন্টে দাঁড়িয়েছে। আজ ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ০.২৯ পয়েন্ট বা ০.০১ শতাংশ বাড়লেও ডিএসই-৩০ সূচক ১৭.৯৫ পয়েন্ট বা ০.৬৮ শতাংশ কমে দাঁড়িয়েছে দুই হাজার ৫৯৮.৩৪ পয়েন্টে।

Responsive Ad Banner

ডিএসইতে আজ ৩৭৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৮২টির বা ৪৮.১৫ শতাংশ শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। দর কমেছে ১৫১টির বা ৩৯.৯৫ শতাংশের এবং ৪৫টি বা ১১.৯০ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে আজ এক হাজার ৫০৬ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ২৬৩ কোটি ৯৬ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল এক হাজার ২৪২ কোটি ৮৪ লাখ টাকার।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ২১.৪৯ পয়েন্ট বা ০.১০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৫৬৭.৪০ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ৩০৬টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৫২টির, কমেছে ১১৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির দর। আজ সিএসইতে ৪২ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৭:০০ অপরাহ্ণ | রবিবার, ১৬ জানুয়ারি ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com