সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

সপ্তাহজুড়ে সূচকের উত্থানে লেনদেন বেড়েছে

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১৫ জানুয়ারি ২০২২ | 172 বার পঠিত | প্রিন্ট

সপ্তাহজুড়ে সূচকের উত্থানে লেনদেন বেড়েছে
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (০৯-১৩ জানুয়ারি) মূল্যসূচকের পাশাপাশি বেড়েছে লেনদেন। এছাড়া বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়র দর ও বাজার মূলধন।

সাপ্তাহিক বাজার বিশ্লেষণে দেখা যায়, সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৯.৭৮ পয়েন্ট বা ০.৪৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭০১৭.২৩ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২৯.৫৬ পয়েন্ট বা ২.০১ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ১৩.২১ পয়েন্ট বা ০.৫১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১৫০১.৭১ পয়েন্টে এবং ২৬১৬.৩০ পয়েন্টে।

Responsive Ad Banner

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৭ হাজার ৮৩২ কোটি ৪৪ লাখ ১২৮ টাকার লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের সপ্তাহে ছিল ৬ হাজার ৪৮৮ কোটি ১৫ লাখ ৬২ হাজার ৬৮৯ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ১ হাজার ৩৪৪ কোটি ২৮ লাখ ৯৩ হাজার ৪৩৯ টাকা বা ২০.৭২ শতাংশ বেড়েছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৮৪টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৪৬টির বা ৩৮.০২ শতাংশের, কমেছে ২১৯টির বা ৫৭.০৩ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ১৯টির বা ৪.৯৫ শতাংশের শেয়ার ও ইউনিট দর।

গত সপ্তাহে বিনিয়োগকারীদের পোর্টফোলিওতে যোগ হয়েছে ৬ হাজার ৯৬৫ কোটি ২ লাখ ২৮ হাজার ৭৪৭ টাকা। দেখা গেছে, সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৫ লাখ ৫৮ হাজার ৩১ কোটি ৯৪ লাখ ২৫ হাজার ৪৫৯ টাকায়। যা সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৫ লাখ ৬৪ হাজার ৯৯৬ কোটি ৯৬ লাখ ৫৪ হাজার ২০৬ টাকায়।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ২৬২ কোটি ৭১ লাখ ৬৩ হাজার ২৮৬ টাকার।

সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫০.৬৯ পয়েন্ট বা ০.২৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২০৫৪৫.৯১ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসই-৩০ সূচক ২২৯.২৫ পয়েন্ট বা ১.৬১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৪৪৬১.৩১ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ৩৪৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটে লেনদেনে হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১২৪টির বা ৩৬.১৫ শতাংশের দর বেড়েছে, ২০৩টির বা ৫৯.১৮ শতাংশের দর কমেছে এবং ১৬টির বা ৪.৬৬ শতাংশের দর অপরিবর্তিত রয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৪:০০ অপরাহ্ণ | শনিবার, ১৫ জানুয়ারি ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com