সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

যমুনা ব্যাংকের ২৫০ কোটি টাকার বন্ড অনুমোদন

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১ | 226 বার পঠিত | প্রিন্ট

যমুনা ব্যাংকের ২৫০ কোটি টাকার বন্ড অনুমোদন
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত যমুনা ব্যাংক লিমিটেডের ২৫০ কোটি টাকার বন্ড অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) অনুষ্ঠিত বিএসইসি ৮০৬তম কমিশন সভায় এই অনুমোদন দেওয়া হয়েছে। বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, যমুনা ব্যাংকের বন্ডটি হবে আনসিকিউরড ও নন-কনভার্টিবল। এটি হবে কুপনযুক্ত। বার্ষিক কুপনের তথা সুদের হার হবে ৭ থেকে ৯ শতাংশের মধ্যে।

Responsive Ad Banner

আলোচিত বন্ডের প্রতি ইউটের মূল্য হবে ১ কোটি টাকা। প্রাইভেট প্লেসমেন্টে এই ইউনিট সরকারি আর্থিক প্রতিষ্ঠান, মিউচুয়াল ফান্ড, ইসুরেন্স কোম্পানি, তালিকাভুক্ত ব্যাংক, সমবায় ব্যাংক, আঞ্চলিক রুরাল ব্যাংক, সংগঠন, ট্রাষ্ট, স্বায়ত্তশাসিত কর্পোরেশনসহ অন্যান্য যোগ্য বিনিয়োগকারীদের মধ্যে বরাদ্দ করা হবে।

বন্ডের মাধ্যমে উত্তোলিত অর্থ যমুনা ব্যাংকের টিয়ার-২ মূলধন ভিত্তিকে শক্তিশালী করবে।

আলোচিত বন্ডের অ্যারেঞ্জার হিসেবে দায়িত্ব পালন করবে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড ও যমুনা ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড। আর এর ট্রাস্টির দায়িত্ব পালন করবে ইসি সিকিউরিটিজ লিমিটেড।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৬:২৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com