বৃহস্পতিবার ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুই ব্যাংকের বন্ড অনুমোদন দিয়েছে বিএসইসি

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১ | 393 বার পঠিত | প্রিন্ট

দুই ব্যাংকের বন্ড অনুমোদন দিয়েছে বিএসইসি
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির বন্ড অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কোম্পানিগুলো হলো- মেঘনা ব্যাংক লিমিটেড ও সাউথইস্ট ব্যাংক লিমিটেড। বিএসইসির ৮০৪তম সভায় এই অনুমোদন দেওয়া হয়। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মেঘনা ব্যাংক লিমিটেড: ২০০ কোটি টাকার Non-Convertible, Fully Redeemable, Coupon Bearing sub-ordinated bond এর প্রস্তাব অনুমোদন করার সিদ্ধান্ত গৃহীত হয়। বন্ডটি ২০০ কোটি টাকা প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে। বন্ডটির ইউনিট প্রতি অভিহিত মূল্য ১ কোটি টাকা। বন্ডটির কুপন হার ৭ শতাংশ (Floor) থেকে ৯ শতাংশ (Ceiling) যা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও অন্যান্য যোগ্য বিনিয়োগকারীদের অনুকুলে ইস্যু করা হবে।

Responsive Ad Banner

উল্লেখ্য, এই বন্ড ইস্যুর মাধ্যমে মেঘনা ব্যাংক লিমিটেডের Additional Tier-II মূলধনের ভিত্তি শক্তিশালী করবে।

সাউথইস্ট ব্যাংক লিমিটেড: ৫০০(পাঁচশত) কোটি টাকার Non-convertible Unsecured Floting Rate Subordinated Bond এর প্রস্তাব অনুমোদন করার সিদ্ধান্ত গৃহীত হয়। বন্ডটির ৫০০(পাঁচশত) কোটি টাকা প্রাইভেট প্রেসমেন্ট এর মাধ্যমে ইস্যু করা হবে।বন্ডটির ইউনিট প্রতি অবিহিত মূল্য ১০০০০০০০ (এক কোটি) টাকা। বন্ডটির কুপন হার ৭%(Floor) থেকে ৯%(Ceiling) যা আর্থিক প্রতিষ্ঠান, মিউচুয়্যাল ফান্ড, ইন্স্যুরেন্স কোম্পানি, তারিকাযুক্ত ব্যাংক, কর্পোরেট প্রতিষ্ঠান সহ অন্যান্য যোগ্য বিনিয়োগকারীদের অনুকূলে ইস্যু করা হবে।

উল্লেখ্য, এই বন্ড ইস্যুর মাধ্যমে সাউথইস্ট ব্যাংক লিমিটেডের Additional Tier-II মুলধনের ভিত্তি শক্তিশালী করবে।

শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ১০:২৮ পূর্বাহ্ণ | সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com