রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মেঘনা গ্রুপের ২ কোম্পানির উৎপাদন কার্যক্রম বন্ধ

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১ | 321 বার পঠিত | প্রিন্ট

মেঘনা গ্রুপের ২ কোম্পানির উৎপাদন কার্যক্রম বন্ধ
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত মেঘনা গ্রুপের দুটি কোম্পানির উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে। কোম্পনিগুলো হলো- মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং মেঘনা কনডেন্স মিল্ক। ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের (ডিএসই) একটি দল সম্প্রতি মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং মেঘনা কনডেন্সড মিল্কের কারখানা পরিদর্শন করে সেখানে তাদের কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ পেয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, দীর্ঘদিন লোকসানে জড়িয়ে থাকা, কোন প্রকার ডিভিডেন্ড না দেওয়াসহ এক প্রকার অস্তিত্বহীন অবস্থায় পড়ে রয়েছে মেঘনা কনডেন্সড মিল্ক ও মেঘনা পেট। তাই বিনিয়োগকারী তথা পুঁজিবাজারের স্বার্থে কোম্পানি দুটিতে পরিদর্শনে যায় ডিএসই’র প্রতিনিধি দল। সরেজমিনে গিয়ে কোম্পানি দুটি’র ফ্যাক্টরী বন্ধ পায় যা ডিএসই কর্তৃপক্ষকে ইতিমধ্যে প্রতিবেদন জমা দিয়েছে পরিদর্শক দল।

Responsive Ad Banner

২০০১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া মেঘনা কনডেন্সড মিল্কের অনুমোদিত মূলধন ৮০ কোটি টাকা ও পরিশোধিত মূলধন ১৬ কোটি টাকা। এর পুঞ্জীভূত লোকসানের পরিমাণ ১১১ কোটি ২৭ লাখ টাকা। এর মোট ১ কোটি ৬০ লাখ শেয়ারের মধ্যে পরিচালনা পর্ষদের কাছে রয়েছে ৫০ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৫০ শতাংশ শেয়ার।

অন্যদিকে ২০০১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া মেঘনা পেটের অনুমোদিত মূলধন ৩০ কোটি টাকা ও পরিশোধিত মূলধন ১২ কোটি টাকা। এর পুঞ্জীভূত লোকসানের পরিমাণ ১৭ কোটি ৬ লাখ টাকা। এর মোট ১ কোটি ২০ লাখ শেয়ারের মধ্যে পরিচালনা পর্ষদের কাছে রয়েছে ৫০ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৫০ শতাংশ শেয়ার।
শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ১০:২৫ পূর্বাহ্ণ | সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com