মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

সূচকের ঊত্থানে সপ্তাহ শুরু

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৫ ডিসেম্বর ২০২১ | 302 বার পঠিত | প্রিন্ট

সূচকের ঊত্থানে সপ্তাহ শুরু
Responsive Ad Banner

আজ রোববার (০৫ ডিসেম্বর ) সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচকের ঊত্থানে লেনদেন শেষ হয়েছে দেশের শেয়ারবাজারে। এদিন দেশের শেয়ারবাজারে সূচকের ঊত্থান হলেও টাকার অংকে লেনদেনের পরিমাণ কমেছে। এদিন লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, ডিএসইতে আজ প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৯.৪২ পয়েন্ট বা ০.৪২ শতাংশ বেড়ে ৬৯৬৫.৬৩ পয়েন্টে দাঁড়িয়েছে। আজ ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২.১৫ পয়েন্ট বা ০.১৪ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ২.৩১ পয়েন্ট বা ০.০৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪৬১.০৬ পয়েন্টে এবং দুই হাজার ৬৩৮.২৫ পয়েন্টে।

Responsive Ad Banner

আজ ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ৩৭৩টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ২৪৫টির বা ৬৫.৬৮ শতাংশ, কমেছে ৭৯টির বা ২১.১৮ শতাংশ এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টি বা ১৩.১৪ শতাংশের।

ডিএসইতে আজ ৮৯৪ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৩৫০ কোটি ২১ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল এক হাজার ২৪৫ কোটি ১৯ লাখ টাকার।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১৪৬.৩১ পয়েন্ট বা ০.৭২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৪০১.১৮ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৯৫টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৯৫টির, কমেছে ৭০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির দর। আজ সিএসইতে ৬৩ কোটি ৩২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৫:৫৯ অপরাহ্ণ | রবিবার, ০৫ ডিসেম্বর ২০২১

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com