শুক্রবার ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

৭ কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪ | 277 বার পঠিত | প্রিন্ট

৭ কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৭ কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। কোম্পানিগুলো হলো-ব্র্যাক ব্যাংক, রিলায়েন্স ইন্স্যুরেন্স, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, ন্যাশনাল ফিড মিল, পিপলস ইন্স্যুরেন্স, আরএন স্পিনিং মিলস ও স্টাইল ক্রাফট লিমিটেড। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্র্যাক ব্যাংক ও আরএন স্পিনিংয়ের ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড।

Responsive Ad Banner

পিপলস ইন্স্যুরেন্স, রিলায়েন্স ইন্স্যুরেন্স, ন্যাশনাল ফিড মিলের ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড।

এছাড়া স্টাইল ক্রাফটের ক্রেডিট রেটিং এজেন্সি অফ বাংলাদেশ এবং কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং নির্ণয় করেছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড।

ব্র্যাক ব্যাংকের দীর্ঘ মেয়াদে ‘এএএ’ এবং স্বল্প মেয়াদে ‘এসটি-১’ রেটিং হয়েছে। গত ৩১ ডিসেম্বর, ২০২৩ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য বিষয়ের ওপর ভিত্তি করে এ রেটিং নির্ণয় করা হয়েছে।

আরএন স্পিনিং মিলসের দীর্ঘ মেয়াদে ‘বি’ এবং স্বল্প মেয়াদে ‘এসটি-৫’ রেটিং হয়েছে। গত ৩১ মার্চ, ২০২৪ পর্যন্ত ৯ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য বিষয়ের ওপর ভিত্তি করে এ রেটিং নির্ণয় করা হয়েছে।

ন্যাশনাল ফিড মিলের দীর্ঘ মেয়াদে এবং স্বল্প মেয়াদে ‘এসটি-৪’ রেটিং হয়েছে। গত ৩০ জুন, ২০২৩ পর্যন্ত নিরীক্ষিত এবং ৩১ মার্চ ২০২৪ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য বিষয়ের ওপর ভিত্তি করে এ রেটিং নির্ণয় করা হয়েছে।

পিপলস ইন্স্যুরেন্সের দীর্ঘ মেয়াদে ‘এএ+’ রেটিং হয়েছে। গত ৩১ ডিসেম্বর, ২০২৩ পর্যন্ত নিরীক্ষিত এবং ৩১ মার্চ, ২০২৪ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য বিষয়ের ওপর ভিত্তি করে এ রেটিং নির্ণয় করা হয়েছে।

রিলায়েন্স ইন্স্যুরেন্সের দীর্ঘ মেয়াদে ‘এএএ’ রেটিং হয়েছে। গত ৩১ ডিসেম্বর, ২০২৩ পর্যন্ত নিরীক্ষিত এবং ৩১ মার্চ, ২০২৪ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য বিষয়ের ওপর ভিত্তি করে এ রেটিং নির্ণয় করা হয়েছে।

কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের দীর্ঘ মেয়াদে ‘এএ+’ এবং স্বল্প মেয়াদে ‘এসটি-১’ রেটিং হয়েছে। গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য বিষয়ের ওপর ভিত্তি করে এ রেটিং নির্ণয় করা হয়েছে।

স্টাইল ক্রাফটের দীর্ঘ মেয়াদে ‘বিবিবি ২’ এবং স্বল্প মেয়াদে ‘এসটি-৩’ রেটিং হয়েছে। গত ৩০ জুন, ২০২৩ পর্যন্ত নিরীক্ষিত এবং ৩১ মার্চ, ২০২৪ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য বিষয়ের ওপর ভিত্তি করে এ রেটিং নির্ণয় করা হয়েছে।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৫:২৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com