ব্রেকিং >>
ব্রেকিং >>

৬ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষে ছিল যে ১০ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৬ সেপ্টেম্বর ২০২১ | 318 বার পঠিত | প্রিন্ট

৬ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষে ছিল যে ১০ কোম্পানি
Responsive Ad Banner

৬ সেপ্টেম্বর সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বৃদ্ধির শীর্ষে ছিল যে ১০ কোম্পানি সেগুলো হলো- তমিজউদ্দীন টেক্সটাইল, এডিএন টেলিকম, ইস্টার্ন হাউজিং, তসরিফা টেক্সটাইল, শেপার্ড ইন্ডাস্ট্রিজ, ইনভয় টেক্সটাইল, বারাকা পতেঙ্গা পাওয়ার, শাশা ডেনিম, বিচ হ্যাচারি এবং বাটা সুজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ৬ সেপ্টেম্বও সোমবার ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে থাকা অবস্থান করছে তমিজউদ্দীন টেক্সটাইলের আগের দিনের তুলনায় দর বেড়েছে ১৩ টাকা ৮০ পয়সা বা ৯.৯৯ শতাংশ দর বেড়ে সর্বশেষ ১৫১ টাকা ৯০ পয়সায় লেনদেন হয়। ৬ সেপ্টেম্বর এ কোম্পানির ৩৪ হাজার ৭৫৮টি শেয়ার ১৬২ বার হাতবদল হয়, যার বাজারমূল্য ছিল ৫২ লাখ ২৩ হাজার টাকা।

Responsive Ad Banner

দর বৃদ্ধির ক্ষেত্রে ২ নম্বরে ছিল এডিএন টেলিকম। এদিন এ কোম্পানির দর ৭ টাকা ১০ পয়সা বা ৯.৯৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭৮ টাকা ৬০ পয়সায়। ৬ সেপ্টেম্বর এ কোম্পানির ৩২ লাখ ২১ হাজার ৩৮৭ টি শেয়ার ৫৪১ বার হাতবদল হয়, যার বাজারমূল্য ছিল ২৫ কোটি ৩১ লাখ ৭ হাজার টাকা।

দর বৃদ্ধিতে প্রথম ১০টির অন্য ৮টির মধ্যে- ইস্টার্ন হাউজিংয়ের ৯.৮৬ শতাংশ, তসরিফা টেক্সটাইলের ৯.৮০ শতাংশ, শেপার্ড ইন্ডাস্ট্রিজের ৯.৭৮ শতাংশ, ইনভয় টেক্সটাইলের ৯.৭৮ শতাংশ, বারাকা পতেঙ্গা পাওয়ারের ৮.৬৭ শতাংশ, শাশা ডেনিমের ৮.৬০ শতাংশ, বিচ হ্যাচারির ৮.৩৬ শতাংশ এবং বাটা সুজের ৭.৪৯ শতাংশ দর বেড়েছে।

শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৭:৩৪ পিএম | সোমবার, ০৬ সেপ্টেম্বর ২০২১

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com