বুধবার ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

৫ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০১ নভেম্বর ২০২১ | 309 বার পঠিত | প্রিন্ট

৫ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
Responsive Ad Banner

বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে শেয়ারপুঁজিবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানি। কোম্পানিগুলো হলো- ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড, ইনডেক্স অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এটলাস বাংলাদেশ, ইস্টার্ন কেবলস লিমিটেড এবং গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেড।

ইনডেক্স এগ্রো : কোম্পানিটির বোর্ড সভা আগামী ৪ নভেম্বর বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ সেপ্টেম্বর,২০২১ পর্যন্ত কোম্পানিটির অনিরীক্ষিত প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রকাশ করা হবে।

Responsive Ad Banner

ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড : কোম্পানিটির বোর্ড সভা আগামী ৩ নভেম্বর বিকাল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর,২০২০ পর্যন্ত কোম্পানিটির অনিরীক্ষিত দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রকাশ করা হবে।

এটলাস বাংলাদেশ : কোম্পানিটির বোর্ড সভা আগামী ৩ নভেম্বর বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন,২০২১ পর্যন্ত কোম্পানিটির সমাপ্ত অর্থবছরের নিরিক্ষীত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড ঘোষণা করা হবে। একই সভায় ৩০ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত কোম্পানিটি দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রকাশ করা হবে।

ইস্টার্ন ক্যাবলস : কোম্পানিটির বোর্ড সভা আগামী ৮ নভেম্বর বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন,২০২১ পর্যন্ত কোম্পানিটির সমাপ্ত অর্থবছরের নিরিক্ষীত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড ঘোষণা করা হবে। একই সভায় ৩০ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত কোম্পানিটি দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রকাশ করা হবে।

গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেড: পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ৪ নভেম্বর বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ সেপ্টেম্বর,২০২১ সমাপ্ত সময়ের অনিরীক্ষিত সমাপ্ত হিসাব বছরের জন্য আর্থিক প্রতিবেদন ও ইপিএস প্রকাশ করবে।
শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৭:২৩ অপরাহ্ণ | সোমবার, ০১ নভেম্বর ২০২১

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com