ব্রেকিং >>
ব্রেকিং >>

৩ ফান্ডের ক্যাশ ডিভিডেন্ড জমা

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৬ সেপ্টেম্বর ২০২১ | 484 বার পঠিত | প্রিন্ট

৩ ফান্ডের ক্যাশ ডিভিডেন্ড জমা
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩ মিউচ্যুয়াল ফান্ডের ৩০ জুন,২০২১ সমাপ্ত হিসাব বছরের জন্য ঘোষিত ক্যাশ ডিভিডেন্ড সংশ্লিষ্ট ইউনিটহোল্ডারদের ব্যাংক হিসাবে জমা হয়েছে। ফান্ডগুলো হচ্ছে- এসইএমএল লেকচার ইক্যুয়িটি ম্যানেজমেন্ট ফান্ড, এসইএমএল আইবিবিএল শরীয়াহ ফান্ড ও এসইএমএল এফবিএসএল গ্রোথ ফান্ড। গত ১৪ থেকে ১৬ সেপ্টেম্বর এই ডিভিডেন্ড জমা হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

Responsive Ad Banner

জানা যায়, ফান্ডগুলো ক্যাশ ডিভিডেন্ড বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে ইউনিটহোল্ডারদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে। আর যাদের ব্যাংকে বিইএফটিএন সিস্টেমস নেই, তাদের ডিভিডেন্ড চেকের মাধ্যমে পাঠানো হয়েছে।

সমাপ্ত হিসাব বছরে এসইএমএল এফবিএসএল গ্রোথ ফান্ড ১৫ শতাংশ, এসইএমএল আইবিবিএল শরীয়াহ ফান্ড ১০ শতাংশ এবং এসইএমএল লেকচার ইক্যুয়িটি ম্যানেজমেন্ট ফান্ড ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১০:২৯ এএম | রবিবার, ২৬ সেপ্টেম্বর ২০২১

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com