ব্রেকিং >>
ব্রেকিং >>

৩ কোম্পানির ডিভিডেন্ড প্রেরণ

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩ | 289 বার পঠিত | প্রিন্ট

৩ কোম্পানির ডিভিডেন্ড প্রেরণ
Responsive Ad Banner

বিনিয়োগকারীদেও কাছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির ডিভিডেন্ড প্রেরণ করা হয়েছে। কোম্পানিগুলো হলো- ডাচ-বাংলা ব্যাংক, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স এবং আইএফআইসি ব্যাংক। এই কোম্পানিগুলোর গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত অর্থবছরে ঘোষণাকৃত ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের কাছে পাঠানো হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডাচ-বাংলা ব্যাংক: গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত অর্থবছরে ঘোষণাকৃত ক্যাশ ও স্টক ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের কাছে পাঠানো হয়েছে।

Responsive Ad Banner

কোম্পানিটির আলোচ্য হিসাব বছরের ঘোষণাকৃত ক্যাশ ডিভিডেন্ড বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে শেয়ারহোল্ডারদের কাছে পাঠানো হয়েছে।

এছাড়া আলোচিত অর্থবছরের বোনাস শেয়ার ব্যাংকটি সিডিবিএলের মাধ্যমে শেয়ারহোল্ডারদের বিও হিসাবে পাঠিয়েছে।

উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত অর্থবছরে ব্যাংকটি মোট ২৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করে। এর মধ্যে সাড়ে ১৭ শতাংশ ক্যাশ এবং সাড়ে ৭ শতাংশ স্টক ডিভিডেন্ড দেয়ার সিদ্ধান্ত জানিয়েছিলো।

কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স: গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত হিসাব বছরের ডিভিডেন্ড বিনিয়োগকারীদের কাছে পাঠানো হয়েছে।

কোম্পানিটির আলোচ্য হিসাব বছরের ঘোষণাকৃত ক্যাশ ডিভিডেন্ড বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে শেয়ারহোল্ডারদের কাছে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, আলোচিত হিসাব বছরে কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল।

আইএফআইসি ব্যাংক: গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত হিসাব বছরের ডিভিডেন্ড বিনিয়োগকারীদের কাছে পাঠানো হয়েছে।

কোম্পানিটির আলোচ্য হিসাব বছরের ঘোষণাকৃত ক্যাশ ডিভিডেন্ড বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে শেয়ারহোল্ডারদের কাছে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, আলোচিত হিসাব বছরে কোম্পানিটি ২.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৪:৩৪ পিএম | মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com