বুধবার ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

২ কোম্পানির লেনদেন স্থগিত

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৫ ডিসেম্বর ২০২১ | 258 বার পঠিত | প্রিন্ট

২ কোম্পানির লেনদেন স্থগিত
Responsive Ad Banner

আগামী ১৯ ডিসেম্বর ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে স্থগিত থাকবে শেয়ারবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির শেয়ার লেনদেন। কোম্পানিগুলো হলো- তুংহাই নিটিং অ্যান্ড ডাইং এবং বিডি সার্ভিসেস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, তুংহাই নিটিং অ্যান্ড ডাইংয়ের পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০১৭, ২০১৮, ২০১৯, ২০২০ এবং ২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য কোনো ডিভিডেন্ড না দেয়ার ঘোষণা দিয়েছে।

Responsive Ad Banner

৩০ জুন ২০২১ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ০.৩১ টাকা। চলতি বছরের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি ঋণাত্মক সম্পদ দাঁড়িয়েছে ৬.৩৩ টাকায়।

ডিভিডেন্ড না দেয়ার সিদ্ধান্ত বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম)।

অপরদিকে, বিডি সার্ভিসেস ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য কোনো ডিভিডেন্ড ঘোষণা করেনি ।
শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ১২:২৯ অপরাহ্ণ | বুধবার, ১৫ ডিসেম্বর ২০২১

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com