শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

২ কোম্পানির লেনদেন স্থগিত

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৪ অক্টোবর ২০২২ | 335 বার পঠিত | প্রিন্ট

২ কোম্পানির লেনদেন স্থগিত
Responsive Ad Banner

ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে আগামী ৬ অক্টোবর স্থগিত থাকবে শেয়ারবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানি। এগুলো হলো- সামিট পাওয়ার এবং বে লিজিং অ্যান্ড ইনভেস্টম্যান্ট লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সামিট পাওয়ার কোম্পানি লিমিটেড : এ কাম্পানির পরিচালনা পর্ষদ ৩০ জুন, ২০২২ পর্যন্ত সমাপ্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

Responsive Ad Banner

ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য আগামী ৩১ অক্টোবর বেলা সাড়ে ১১টায় এ কোম্পানির বার্ষিক ২৫তম সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে।

আলোচ্য সময়ে এককভাবে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমুল্য দাঁড়িয়েছে ৮৭ টাকা ৮৪ পয়সা।

সমাপ্ত অর্থবছরে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ৫ টাকা ৯১ পয়সা।

আলোচ্য সময়ে এককভাবে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে এক টাকা ৯৪ পয়সা।

বে লিজিং অ্যান্ড ইনভেস্টম্যান্ট লিমিটেড : এ কাম্পানির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর, ২০২১ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের নিরিক্ষীত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে।

ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ অক্টোবর ২০২২ তারিখ অনুষ্ঠিত হবে।

আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত লোকসান হয়েছে ৯৯ পয়সা।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৭ টাকা ৮২ পয়সা।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১১:৪৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৪ অক্টোবর ২০২২

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com