২ কোম্পানিকে শোকজ করেছে ডিএসই

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২০ জুন ২০২৩ | 255 বার পঠিত | প্রিন্ট

২ কোম্পানিকে শোকজ করেছে ডিএসই
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানিকে শোকজ করেছে ডিএসই (ঢাকা স্টক এক্সচেঞ্জ)। কোম্পানি দুটি হলো- বঙ্গজ এবং জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা যায়।

জানা যায়, কোম্পানি দুটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি ডিএসই কোম্পানি দুটির কর্তৃপক্ষকে নোটিশ পাঠায়।

Responsive Ad Banner

ডিএসইর চিঠির জবাবে কোম্পানি দুটির পক্ষ থেকে জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানি দুটির শেয়ার দর অস্বাভাবিক হারে বেড়েছে।

বঙ্গজ: গত ২৭ মার্চ কোম্পানিটির শেয়ারের দর ছিল ১০৯ টাকা ৫০ পয়সা। আর ১৩ জুন কোম্পানিটির শেয়ার দর বেড়ে দাঁড়িয়েছে ১৬৭ টাকা ২০ পয়সায়। অর্থাৎ আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৫৭ টাকা ৭০ পয়সা বা ৫৩ শতাংশ। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৪৮ টাকা ৬০ পয়সায়।

জিকিউ বলপেন: গত ২২ মার্চ কোম্পানিটির শেয়ার দর ছিল ৭৭ টাকা ৫০ পয়সায়। আর ১৪ জুন কোম্পানিটির শেয়ার দর বেড়ে দাঁড়েয়েছে ১৩৫ টাকায়। অর্থাৎ আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৫৭ টাকা ৫০ পয়সা বা ৭৪ শতাংশ। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৩৩ টাকা ২০ পয়সায়।
শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৫:১১ পিএম | মঙ্গলবার, ২০ জুন ২০২৩

sharebazar24 |

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com