রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

২৮ জুন শেষ হচ্ছে সোনালী পেপারের রাইট আবেদন

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২১ জুন ২০২২ | 229 বার পঠিত | প্রিন্ট

২৮ জুন শেষ হচ্ছে সোনালী পেপারের রাইট আবেদন
Responsive Ad Banner

আগামী ২৮ জুন শেষ হচ্ছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডের রাইট শেয়ার ইস্যুর আবেদন। গত ৭ জুন থেকে কোম্পানিটির রাইট আবেদন শুরু হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, গত ২০ এপ্রিল শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর ৮২১তম কমিশন সভায় কোম্পানিটির রাইট শেয়ার প্রস্তাব অনুমোদন করা হয়।

Responsive Ad Banner

সোনালী পেপার ১:২ অনুপাতে রাইট শেয়ার ইস্যু করবে। অর্থাৎ বিনিয়োগকারীরা বিদ্যমান দুইটি শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার পাবেন।

উল্লেখ্য, কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যে ১ কোটি ৯ লাখ ৮১ হাজার ৭৩১টি রাইট শেয়ার হিসেবে ইস্যু করবে। এর মাধ্যমে ১০ কোটি ৯৮ লাখ ১৭ হাজার ২৯০ টাকা উত্তোলন করবে কোম্পানিটি।

কোম্পানিটি মূলধনী যন্ত্রপাতি ক্রয়ের জন্য রাইটের মাধ্যমে উত্তোলন করা অর্থ ব্যবহার করবে।

বিএসইসির শর্তানুসারে, আগামী ৫ বছর কোম্পানিটি কোনো বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না। অন্যদিকে কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকদের শেয়ারে ৩ বছরের লক-ইন থাকবে। অর্থাৎ এ সময়ে তারা কোনো শেয়ার বিক্রি বা জামানত রাখতে পারবেন না।
শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ১:৪০ অপরাহ্ণ | মঙ্গলবার, ২১ জুন ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com