নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২৬ আগস্ট ২০২১ | 249 বার পঠিত | প্রিন্ট
২৬ আগস্ট ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টাকার অংকে সর্বোচ্চ লেনদেন হয়েছে যে ১০ কোম্পানি সেগুলো হলো- সাউথ বাংলা ব্যাংক, লঙ্কাবাংলা ফাইন্যান্স, বেক্সিমকো ফার্মা, বেক্সিমকো, আইপিডিসি, লার্জহোলসিম বাংলাদেশ, সাইফ পাওয়ার, ডিবিএইচ, ইসলামীক ফাইন্যান্স এবং পাওয়ার গ্রীড লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, ডিএসইতে এদিন সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সাউথ বাংলা ব্যাংক লিমিটেডের। ২৬ আগস্ট ডিএসইতে কোম্পানিটির ২ কোটি ৯০ লাখ ২৮৫টি শেয়ার ৫৫ হাজার ৩২৭ বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৭২ কোটি ৯৬ লাখ ৬৫০ হাজার টাকা।
লেনদেনের শীর্ষে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে- লঙ্কাবাংলা ফাইন্যান্সের ৭০ কোটি ১৯ লাখ ২২০ হাজার টাকার, বেক্সিমকো ফার্মার ৫৯ কোটি ৩৭ লাখ ৮৯০ হাজার টাকা, বেক্সিমকো ৫৬ কোটি ১০ লাখ ৬৫০ হাজার টাকা, আইপিডিসির ৫২ কোটি ৫১ লাখ ১২০ হাজার টাকার, লার্জহোলসিম বাংলাদেশের ৪৪ কোটি ৭ লাখ ১২০ হাজার টাকা, সাইফ পাওয়ারের ৪৩ কোটি ৪৯ লাখ ৯৫০ হাজার টাকার, ডিবিএইচয়ের ৩৫ কোটি ৭৭ লাখ ৩৩০ হাজার টাকার, ইসলামীক ফাইন্যান্সের ৩৫ কোটি ৩ লাখ ৯২০ হাজার টাকার এবং পাওয়ার গ্রীডের ৩৩ কোটি ৫৬ লাখ ৫২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
শেয়ারবাজার২৪
Posted ৮:২২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৬ আগস্ট ২০২১
sharebazar24 | sbazaradmin
.
.