ব্রেকিং >>
ব্রেকিং >>

২৩ আগস্ট দর কমার শীর্ষে ছিল যে ১০ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৩ অগাস্ট ২০২১ | 464 বার পঠিত | প্রিন্ট

২৩ আগস্ট দর কমার শীর্ষে ছিল যে ১০ কোম্পানি
Responsive Ad Banner

২৩ আগস্ট ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর কমার শীর্ষে যে ১০ কোম্পানি ছিল সেগুলো হলো- স্টাইল ক্র্যাফট, মিরাকল ইন্ডাস্ট্রিজ, সিভিও পেট্রোকেমিক্যাল, প্রাইম টেক্সটাইল, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, সাইফ পাওয়ার, কর্ণফুলী ইন্স্যুরেন্স, শাইন পুকুর সিরামিকস, কপারটেক ইন্ডাস্ট্রিজ এবং ফাস ফাইন্যান্স। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, দর কমার শীর্ষে থাকা স্টাইল ক্র্যাফটের শেয়ার দর আগের দিনের তুলনায় ১১ টাকা ৩০ পয়সা বা ৫.৭৯ শতাংশ দর কমেছে সর্বশেষ ১৮৪  টাকা   লেনদেন হয়। এদিন ডিএসইতে এ কোম্পানির মোট ৩ লাখ ৪৯ হাজার ৪৬৫টি শেয়ার দুই হাজার ২২৪ বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৬ কোটি ৬০ লাখ ৫৪ হাজার টাকা।

Responsive Ad Banner

এরপর আজ দ্বিতীয় সর্বোচ্চ দর কমেছে মিরাকল ইন্ডাস্ট্রিজের। এদিন এ কোম্পানির দর আগের দিনের তুলনায় ২ টাকা ৬০ পয়সা বা ৫.৬৯ শতাংশ কমে সর্বশেষ ৪৩ টাকা ১০ পয়সায় লেনদেন হয়। আজ ডিএসইতে এ কোম্পানির ১৯ লাখ ৮২ হাজার ৬৫৯টি শেয়ার ২ হাজার ২৪ বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৮ কোটি ৭৫ লাখ ৬০ হাজার টাকা।

দর কমার অন্য ৮টি কোম্পানির মধ্যে- সিভিও পেট্রোকেমিক্যালের ৪.৪৩াশতাংশ, প্রাইম টেক্সটাইলের ৩.৬৯ শতাংশ, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের , সাইফ পাওয়ারের ৩.৫৯ শতাংশ, কর্ণফুলী ইন্স্যুরেন্সের ৩.৫৬ শতাংশ, শাইন পুকুর সিরামিকসের ৩.৩৯ শতাংশ, কপারটেক ইন্ডাস্ট্রিজের ৩.৩০ শতাংশ এবং ফাস ফাইন্যান্সের ৩.১৯ শতাংশ দর কমেছে।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৭:৪৯ পিএম | সোমবার, ২৩ অগাস্ট ২০২১

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com