বুধবার ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

হাজার কোটি টাকার বন্ড ইস্যুর সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ | 404 বার পঠিত | প্রিন্ট

হাজার কোটি টাকার বন্ড ইস্যুর সিদ্ধান্ত
Responsive Ad Banner

মূলধন বাড়ানোর লক্ষ্যে ১ হাজার কোটি টাকার নন-কনভার্টিবল, কুপন বিয়ারিং, সাবঅর্ডিনেটেড রিডিমেবল বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান যমুনা ব্যাংক পিএলসি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, পঞ্চম সাবঅর্ডিনেটেড বন্ড ইস্যুর মাধ্যমে তাদের টায়ার-২ মূলধনের ভিত্তি শক্তিশালী করতে সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে বন্ডটি ইস্যু করবে ব্যাংকটি।

Responsive Ad Banner

ব্যাংকটির সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনসংক্রান্ত পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

২০০৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত যমুনা ব্যাংকের অনুমোদিত মূলধন ১ হাজার ৫০০ কোটি ও পরিশোধিত মূলধন ৮৮২ কোটি ৭০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১ হাজার ১২৩ কোটি ৭৪ লাখ টাকা।

কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৮৮ কোটি ২০ লাখ ৭ হাজার ১৬৫। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে ৪৫.১৬ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৪.৭০, বিদেশী বিনিয়োগকারীদের কাছে ০.২৩ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৪৯.৯১ শতাংশ শেয়ার রয়েছে।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১১:৩০ অপরাহ্ণ | মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com