বৃহস্পতিবার ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে ২ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৭ ডিসেম্বর ২০২১ | 331 বার পঠিত | প্রিন্ট

স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে ২ কোম্পানি
Responsive Ad Banner

ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের আগে ৮ ও ৯ ডিসেম্বর স্পট ও ব্লক মার্কেটে শেয়ার লেনদেন করবে শেয়ারবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানি। এগুলো হলো- ফু-ওয়াং সিরামিকস এবং রিজেন্ট টেক্সটাইল। আগামী ১২ ডিসেম্বর রেকর্ড ডেটের কারণে স্থগিত থাকবে এ দুই কোম্পানির শেয়ার লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড: কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে। তবে স্পন্সর এবং পরিচালকগণ কোনো ডিভিডেন্ড পাবে না। সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৩৪ টাকা। আগের বছর শেয়ার প্রতি ০.৪৭ টাকা আয় হয়েছিল।
এবং শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) ১১.৭০ টাকা। যা গত এই সময় ছিলো ১১.৫০ টাকা।
এছাড়া শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ০.৫১ টাকা কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ ডিসেম্বর সকাল সাড়ে ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে।

Responsive Ad Banner

রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেড : ৩০ জুন, ২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৬২ পয়সা। আগের বছর একই সময়ে লোকসান ছিলো ৩১ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২৬ টাকা ৫২ পয়সা। আগামী ৩০ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

 

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১২:২১ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৭ ডিসেম্বর ২০২১

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com