মঙ্গলবার ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে ২ প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৪ | 287 বার পঠিত | প্রিন্ট

স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে ২ প্রতিষ্ঠান
Responsive Ad Banner

এজিএম সংক্রান্ত রেকর্ড ডেটের আগে আগামীকাল ও ২৯ ফেব্রুয়ারি স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে ২ প্রতিষ্ঠান। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ২টি হলো- সেনাকল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি।

Responsive Ad Banner

রেকর্ড ডেটের কারণে আগামী ০৩ মার্চ এই দুই কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে।

জানা যায়, ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ১০০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে বিএটিসি (বাংলাদেশ আমেরিকান টোব্যাকো কোম্পানি)।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৩ টাকা ১১ পয়সা। আগের বছর ইপিএস ছিল ৩৩ টাকা ১০ পয়সা।

আলোচিত বছরে কোম্পানির শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ ছিল ১৮ টাকা ৯০ পয়সা। আগের বছর যা ছিল ৫০ টাকা ৪ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৯৯ টাকা ৩৩ পয়সা।

আগামী ২৮ কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

এদিকে,  সেনা কল্যাণ ইন্স্যুরেন্স ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ১৩.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৪২ পয়সা। আগের বছর ইপিএস ছিল ২ টাকা ৮৬ পয়সা।

৩০ ডিসেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২২ টাকা ৪৩ পয়সা।
শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ১২:৫৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৪

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com