বৃহস্পতিবার ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্পট মার্কেটে শেয়ার লেনদেনে যাচ্ছে ৫ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৭ নভেম্বর ২০২৩ | 255 বার পঠিত | প্রিন্ট

স্পট মার্কেটে শেয়ার লেনদেনে যাচ্ছে ৫ কোম্পানি
Responsive Ad Banner

রেকর্ড ডেটের আগে আগামীকাল থেকে স্পট মার্কেটে শেয়ার লেনদেনে যাচ্ছে ৫ কোম্পানি । ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

 

Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলো হলো- ইমাম বাটন, ফার কেমিক্যাল, লিব্রা ইনফিউশন, রেনেটা এবং বিডি ল্যাম্পস।

এর মধ্যে আগামীকাল ও ৯ নভেম্বর পর্যন্ত ফার কেমিক্যাল, লিব্রা ইনফিউশন, রেনেটা এবং বিডি ল্যাম্পস স্পট মার্কেটে লেনদেন করবে। রেকর্ড ডেটের কারণে আগামী ১২ নভেম্বর এই ২ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে।

এদিকে, আগামীকাল থেকে ১২ অক্টোবর পর্যন্ত স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে ইমাম বাটন। রেকর্ড ডেটের কারণে আগামী ১৩ নভেম্বর এই কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে।

রেনেটা লিমিটেড: কোম্পানিটি ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ৬২.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২০ টাকা ২১ পয়সা। আগের বছর ইপিএস ছিল ৪৪ টাকা ৫৬ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ০৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

ফার কেমিক্যাল লিমিটেড : কোম্পানিটি গত ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থবছরে জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ১২পয়সা। আগের দুই বছরে কোম্পানিটি লোকসান ছিল ৩৯ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১০ টাকা ৯৮ পয়সায়।

আগামী ২১ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি।

লিবরা ইনফিউশন লিমিটেড : কোম্পানিটি ৩০ জুন, ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য ৮০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

এর মধ্যে ৫০ শতাংশ বোনাস ও ৩০ শতাংশ ক্যাশ।

তবে ক্যাশ ডিভিডেন্ড শুধু সাধারণ শেয়ারহোল্ডাদের জন্য ঘোষণা করা হয়েছে।

২০২০-২১ অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৫ পয়সা।

আগের বছর শেয়ার প্রতি লোকসান হয়েছিল ৭ টাকা ৭৮ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে।

বিডি ল্যাম্পস লিমিটেড : কোম্পানিটি গত ৩০ জুন ২০২৩ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ১০ পয়সা।

আগের বছর শেয়ার প্রতি ৮ টাকা ২০ পয়সা আয় হয়েছিল।

গত ৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৮২ টাকা ৯১ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৪ ডিসেম্বর, ২০২৪ তারিখে অনুষ্ঠিত হবে।

ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ লিমিটেড : কোম্পানিটি গত ৩০ জুন, ২০২৩ তারিখে শেষ হওয়া অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য কোন ডিভিডেন্ড ঘোষণা করেনি। পাশাপাশি কোম্পানিটি গত চার বছর অথাৎ ২০১৯ ও ২০২০ ও ২০২১ এবং ২০২২ সালে নো ডিভিডেন্ড ঘোষণা করেছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৪:৫৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৭ নভেম্বর ২০২৩

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com