বুধবার ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্পট মার্কেটে লেনদেন করবে ২ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৬ নভেম্বর ২০২৪ | 246 বার পঠিত | প্রিন্ট

স্পট মার্কেটে লেনদেন করবে ২ কোম্পানি
Responsive Ad Banner

রেকর্ড ডেটের আগে আগামীকাল থেকে ১০ নভেম্বর স্পট মার্কেটে লেনদেন করবে ২ কোম্পানি। শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ২টি হলো- এমএল ডাইং এবং লাফার্জহোলসিম। রেকর্ড ডেটের কারনে আগামী ১১ নভেম্বর এই ২ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এমএল ডাইং অ্যান্ড টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ পিএলসি : গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য বিনিয়োগকারীদের কোন ডিভিডেন্ড না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

Responsive Ad Banner

সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৪ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ১৯ পয়সা আয় হয়েছিল।

আগামী ২৭ নভেম্বর ভালুকার স্কয়ার মাস্টারবাড়ির তেপান্তর রিসোর্টে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১১ নভেম্বর।

লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসি : কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য অন্তর্বর্তী হিসেবে ১৯ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেয়ার সিদ্ধান্ত নিয়েছেব।

এদিকে চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭৬ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ১ টাকা ৩৮ পয়সা আয় হয়েছিল।

অন্যদিকে তিন প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৮৫ পয়সা। গতবছর একই সময়ে ৪ টাকা ৪৯ পয়সা ইপিএস হয়েছিল।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৭ টাকা ৪৪ পয়সা।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১২:৫৬ অপরাহ্ণ | বুধবার, ০৬ নভেম্বর ২০২৪

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com