রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

স্পট মার্কেটে যাচ্ছে সেন্ট্রাল ইন্স্যুরেন্স

  |   সোমবার, ১৪ জুন ২০২১ | 277 বার পঠিত | প্রিন্ট

স্পট মার্কেটে যাচ্ছে সেন্ট্রাল ইন্স্যুরেন্স
Responsive Ad Banner

শেয়ারবাজার২৪ ডেস্ক : ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের আগে আগামীকাল ও ১৬ জুন স্পট ও ব্লক মার্কেটে শেয়ার লেনদেন করবে পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। আগামী ১৭ জুন রেকর্ড ডেটের কারণে এ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২০ পর্যন্ত সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন সাড়ে ৬ শতাংশ ক্যাশ এবং সাড়ে ৭ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে।

Responsive Ad Banner

ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য আগামী ২৯ জুলাই, বৃহস্পতি সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানি বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ১৮ পয়সা। আগের বছর ইপিএস হয়েছিল ২ টাকা ১৪ পয়সা।

গত ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২৫ টাকা ০২ পয়সা।

শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ২:৪৬ অপরাহ্ণ | সোমবার, ১৪ জুন ২০২১

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com