রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

সূচক পতনেও বিনিয়োগকারীদের টার্গেটে ৭ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২০ আগস্ট ২০২৫ | 240 বার পঠিত | প্রিন্ট

সূচক পতনেও বিনিয়োগকারীদের টার্গেটে ৭ কোম্পানি
Responsive Ad Banner

সূচক পতন আর লেনদেন কমার মাঝেও বিনিয়োগকারীদের আগ্রহ কেন্দ্রীভূত ছিল কিছু শেয়ারে। আজ (২০ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৭টি কোম্পানির শেয়ারে ক্রেতা থাকলেও বিক্রেতার অভাব দেখা দেয়। ফলে শেয়ারগুলো হল্টেড হয়ে যায়।

স্টকনাও সূত্রে জানা গেছে, হল্টেড হওয়া কোম্পানিগুলো হলো— ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, ইস্টার্ন ইন্স্যুরেন্স, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, মেঘনা সিমেন্ট, ক্রিস্টাল ইন্স্যুরেন্স এবং জাহিন টেক্স।

Responsive Ad Banner

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩১.৪৮ পয়েন্ট কমে দাঁড়ায় ৫ হাজার ৩৭৯.৪১ পয়েন্টে। বাজারে মোট ৩৯৮ প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১২৪টির।

সবচেয়ে বেশি দর বেড়েছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কের, যার শেয়ার ৬ টাকা বা ১০ শতাংশ বৃদ্ধি পেয়ে ৬৬ টাকায় পৌঁছায়। কোম্পানিটির শেয়ারে লেনদেন হয়েছে ৩ কোটি ৪২ লাখ ৬২ হাজার টাকার।

দ্বিতীয় সর্বোচ্চ দর বেড়েছে প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের, যা ৩ টাকা ৯০ পয়সা বা ১০ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪২ টাকা ৯০ পয়সায় দাঁড়ায়। শেয়ারদর দিনজুড়ে ৩৮ টাকা থেকে ৪২ টাকা ৯০ পয়সার মধ্যে ওঠানামা করে। লেনদেনের পরিমাণ দাঁড়ায় ২ কোটি ৬৫ লাখ ১ হাজার টাকা।

তৃতীয় অবস্থানে ছিল ইস্টার্ন ইন্স্যুরেন্স। কোম্পানিটির শেয়ারদর ৪ টাকা ৫০ পয়সা বা ৯.৯৮ শতাংশ বেড়ে ৪৯ টাকা ৬০ পয়সায় পৌঁছায়। দিনশেষে লেনদেন হয় ২ কোটি ২৬ লাখ ৪১ হাজার টাকার।

অন্যদিকে, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের শেয়ারদর ৩ টাকা ৮০ পয়সা (৯.৯৭%), মেঘনা সিমেন্টের ৪ টাকা ৬০ পয়সা (৯.৯১%), ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৪ টাকা ৪০ পয়সা (৯.৮৭%) এবং জাহিন টেক্সের ৪০ পয়সা (৯.৫২%) বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ৪১ টাকা ৯০ পয়সা, ৫১ টাকা, ৪৯ টাকা ও ৪ টাকা ৬০ পয়সায়।

 

Facebook Comments Box

Posted ৫:৫৩ অপরাহ্ণ | বুধবার, ২০ আগস্ট ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com