শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সূচক ও লেনদেন আরও অবনতি

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৫ মে ২০২৪ | 243 বার পঠিত | প্রিন্ট

সূচক ও লেনদেন আরও অবনতি
Responsive Ad Banner

গত কয়েকদিনের মত আজ ১৫ মে সূচক ও লেনদেনের আরও অবনতি হয়েছে। এদিন সূচকের পতন দিয়ে লেনদেন শেষ হয়েছে দেশের শেয়ারবাজারে। এর ফলে দিনশেষে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স ৫৮.২২ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৫২৭ পয়েন্টে।

Responsive Ad Banner

অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরীয়াহ সূচক ১২.৭৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২১২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৪.১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯৭৭ পয়েন্টে।

আজ ডিএসইতে ৫২৬ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কর্মদিবসে লেনদেন হয়েছিল ৬৬৪ কোটি ৩৬ লাখ টাকার। যা আগের দিনের চেয়ে ১৩৮ কোটি ০৩ লাখ টাকা কম।

আজ ডিএসইতে ৩৯৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬১ টির, কমেছে ৩০১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির।

অপর শেয়ারবাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএই) আজ লেনদেন হয়েছে ১৩ কোটি ৬০ লাখ টাকার শেয়ার ও ইউনিট। আগের দিন লেনদেন হয়েছিল ১৪ কোটি ৭১ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

এদিন সিএসইতে ২৩৪টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩২টির, কমেছে ১৭৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টি প্রতিষ্ঠানের।

আগের দিন লেনদেন হয়েছিল ২৫৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। এরমধ্যে দাম বেড়েছিল ২৭টির, কমেছিল ১৯৮টির এবং অপরিবর্তিত ছিল ৩৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট।

শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৫:০৮ অপরাহ্ণ | বুধবার, ১৫ মে ২০২৪

sharebazar24 |

আরও

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com