রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

সূচকের পাশাপাশি লেনদেন কমেছে

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৬ মে ২০২৫ | 170 বার পঠিত | প্রিন্ট

সূচকের পাশাপাশি লেনদেন কমেছে
Responsive Ad Banner

আজ ০৬ মে’২৫ সূচকের পতনে লেনদেন শেষ দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। কিন্তু কিছুক্ষণ পরে সূচকের তীর নিচের দিকে নেমে যায়। এরপর বেলা পৌনে ১১টায় আবারও সূচকের তীর একটানা উপরের দিকে উঠে যায়। পরবর্তীতে সুচকের স্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন হতে দেখা গেছে। কিন্তু দুপুর দেড়টার পর আবারও সূচকের একটানা পতন ঘটে। এর ফলে দিনশেষে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ৬ মে ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২৬ শতাংশ বা ১২.৯৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৯৫১.৭২ পয়েন্টে।

Responsive Ad Banner

আর ডিএসই শরিয়াহ সূচক ৯.০৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৮৯.৯১ পয়েন্টে এবং ডিএসইু৩০ সূচক ১০.২৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৮৩৩.৭৬ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৬ টির, কমেছে ২৫৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২৯.২১ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

এদিন ডিএসইতে ২৮ কোটি ৬৯ লাখ ৭৫ হাজার ১৬৩ টি শেয়ার ১ লাখ ৫৬ হাজার ২১ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৫৪৯ কোটি ৭৪ লাখ ১৩ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ৫ মে ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৬ শতাংশ বা ৮.৪১ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৪ হাজার ৯৬৪.৬১ পয়েন্টে।

আর ডিএসই শরিয়াহ সূচক ১.৪৩ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ০৯৮.৯৪ পয়েন্টে এবং ডিএসইু৩০ সূচক ১০.০২ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৮৪৪.০৩ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ৪০০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছিল ১৭৩ টির, কমেছিল ১৬৯ টির এবং অপরিবর্তিত রয়েছিল ৫৮ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৪৩.২৫ শতাংশ শেয়ারের দর বেড়েছিল।

এদিন ডিএসইতে ২২ কোটি ৪২ লাখ ০৭ হাজার ৮৫৩ টি শেয়ার ১ লাখ ৪৩ হাজার ৮৫৬ বার হাতবদল হয়েছিল। আর দিন শেষে লেনদেন হয়েছিল ৫৮৪ কোটি ০২ লাখ ৫৮ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ৩৪ কোটি ২৮ লাখ ৪৫ হাজার টাকা।

এদিকে, আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০২ শতাংশ বা ৩.৬৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৮৬০.৭২ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ২২২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯১ টির, কমেছে ১০১ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ১১ কোটি ৮৮ লাখ ৪৯ হাজার ৬৪০ টাকা।

Facebook Comments Box

Posted ৭:১১ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৬ মে ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com