রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

সূচকের পাশাপাশি লেনদেন কমেছে

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২১ নভেম্বর ২০২২ | 300 বার পঠিত | প্রিন্ট

সূচকের পাশাপাশি লেনদেন কমেছে
Responsive Ad Banner

আজ ২১ নভেম্বর সূচকের পাশাপাশি লেনদেন কমেছে দেশের শেয়ারবাজারে । এদিন লেনদেনের শুরু থেকেই সূচকের তীর নিচের দিকে ছিল। কিন্ত কিছুক্ষণ পরে সূচক বাড়লেও তার স্থায়িত্ব বেশিক্ষণ ছিলনা। পরবর্তীতে সূচকের উঠানামা থাকলেও নামার পরিমাণ বেশি ছিল। এর ফলে দিনশেষে সব সূচকের পাশাপাশি লেনদেন কমেছে উল্লেখযোগ্য হারে। তবে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

আরও দেখুন : আজকের ডিএসইর গেইনার তালিকা

Responsive Ad Banner

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৪.২৫ পয়েন্ট বা ০.৩৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ছয় হাজার ১৯০.৯৮ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৫.৮৬ পয়েন্ট বা ০.৪৩ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ২.৯৯ পয়েন্ট বা ০.১৩ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৪২.৯৯ পয়েন্টে এবং দুই হাজার ১৭৭.৪১ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩০৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৩টির বা ৪.২৭ শতাংশের, শেয়ার দর কমেছে ৭২টির বা ২৩.৬৮ শতাংশের এবং ২১৯টির বা ৭২.০৪ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে আজ ৩৫১ কোটি ৯০ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৭০ কোটি ৯৮ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৪২২ কোটি ৮৮ লাখ টাকার।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৬০.৮২ পয়েন্ট বা ০.৩২ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৩৮৩.২৮ পয়েন্টে। সিএসইতে আজ ১৩৪টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১২টির দর বেড়েছে, কমেছে ৫২টির আর ৭০টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১৩ কোটি ১৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

আরও পড়ুন :  সপ্তাহজুড়ে ৮ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৪:৫৪ অপরাহ্ণ | সোমবার, ২১ নভেম্বর ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com