রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

সি পার্ল বিচ রিসোর্টের ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫ | 139 বার পঠিত | প্রিন্ট

সি পার্ল বিচ রিসোর্টের ডিভিডেন্ড ঘোষণা
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ভ্রমণ ও অবকাশ খাতের প্রতিষ্ঠান সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড ৩০ জুন ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ১ শতাংশ নগদ লভ্যাংশ (ক্যাশ ডিভিডেন্ড) ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার (২৭ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর এ সিদ্ধান্ত গৃহীত হয়।

Responsive Ad Banner

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, আলোচ্য অর্থবছরে কোম্পানিটি প্রতি শেয়ারে ২ টাকা ৪৬ পয়সা লোকসান করেছে, যেখানে আগের অর্থবছরে লোকসান ছিল ২ টাকা ৩২ পয়সা। অর্থাৎ, গত বছরের তুলনায় লোকসানের পরিমাণ ১৪ পয়সা বেড়েছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ারপ্রতি নগদ প্রবাহ (ক্যাশ ফ্লো) দাঁড়িয়েছে ২ টাকা ৪৪ পয়সা, যা আগের বছর ছিল ৯ টাকা ৩৮ পয়সা।

২০২৫ সালের ৩০ জুন তারিখে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫ টাকা ২৮ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৮ ডিসেম্বর সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। এজিএম সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৭ নভেম্বর ২০২৫।

Facebook Comments Box

Posted ১২:৩৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com