বৃহস্পতিবার ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিএসইর সাপ্তাহিক গেইনারে ‘এ’ ক্যাটাগরির দাপট

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৭ আগস্ট ২০২২ | 406 বার পঠিত | প্রিন্ট

সিএসইর সাপ্তাহিক গেইনারে ‘এ’ ক্যাটাগরির দাপট
Responsive Ad Banner

বিদায়ী সপ্তাহে (২১-২৫ আগস্ট) চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) দাপট দেখিয়েছে ‘এ’ ক্যাটাগরির কোম্পানি। সিএসইর সাপ্তাহিক গেইনার তালিকায় ৭টি কোম্পানিই ছিল ‘এ’ ক্যাটাগরির। কোম্পানিগুলো হলো- ওরিয়ন ইনফিউশন, বিডি মুন্নুস্পুল, এপেক্স ফুডস, সামিট অ্যালায়েন্স পোর্ট, আইপিডিসি, ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং এবং আরএসআরএম স্টিল মিলস লিমিটেড। তবে সিএসইতে গত সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে ‘বি’ ক্যাটারি কোম্পানি মেট্রো স্পিনিং। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, বিদায়ী সপ্তাহে সিএসইতে কোম্পানিটির ৪৮.৮৪ শতাংশ দর বাড়ায় কোম্পানিটি সাপ্তাহিক গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে। সপ্তাহের শুরুতে সিএসইতে কোম্পানিটির দর ছিল ২৬ টাকা, যা সপ্তাহের শেষে দাঁড়িয়েছে ৩৮ টাকা ৭০ পয়সায়। গত সপ্তাহে সিএসইতে কোম্পানিটির মোট ৩ কোটি ৩৩ লাখ ৩১ হাজার ৩৬০ টাকা ৭০ পয়সার শেয়ার লেনদেন হয়েছে।

Responsive Ad Banner

তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ওরিয়ন ইনফিউশন। সপ্তাহজুড়ে সিএসইতে কোম্পানিটির দর বেড়েছে ৪৮.৬১ শতাংশ। সপ্তাহের শুরুতে কোম্পানিটির দর ছিল ১৪৪ কোটি ৬০ পয়সা, যা সপ্তাহের শেষ কার্যদিবসে দাঁড়িয়েছে ২১৪ টাকা ৯০ পয়সায়। সপ্তাহজুড়ে সিএসইতে কোম্পানিটির মোট এক কোটি ১০ লাখ ১০ হাজার ৪০৯ টাকা ৮০ পয়সার শেয়ার লেনদেন হয়েছে।

তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে ‘বি’ ক্যাটাগরির কোম্পানি ইউনিয়ন ক্যাপিটাল। সপ্তাহজুড়ে সিএসইতে কোম্পানিটির দর বেড়েছে ২৬.৬৬ শতাংশ। সপ্তাহের শুরুতে কোম্পানিটির দর ছিল ১০ কোটি ৫০ পয়সা, যা সপ্তাহের শেষ কার্যদিবসে দাঁড়িয়েছে ১৩ টাকা ৩০ পয়সায়। সপ্তাহজুড়ে সিএসইতে কোম্পানিটির মোট এক কোটি ৪১ লাখ ২৭ হাজার ৭৩৮ টাকা ৪০ পয়সার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসইর সাপ্তাহিক গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে- বিডি মুন্নুস্পুলের ২৫.০০ শতাংশ, এপেক্স ফুডসের ২৩.৮৩ শতাংশ, সামিট অ্যালায়েন্স পোর্টের ২৩.৩৮ শতাংশ, নিয়ালকোর ২২.৬৩ শতাংশ, আইপিডিসির ২১.৯৫ শতাংশ, ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইংয়ের ২১.০৫ শতাংশ এবং আরএসআরএম স্টিলের ২০.৬৮ শতাংশ দর  বেড়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৬:৪৩ অপরাহ্ণ | শনিবার, ২৭ আগস্ট ২০২২

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com