পুঁজিবাজারে স্থিতিশীলতা বজায় থাকলেও কমেছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬ | 27 বার পঠিত | প্রিন্ট

পুঁজিবাজারে স্থিতিশীলতা বজায় থাকলেও কমেছে লেনদেন
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: সপ্তাহের প্রথম কার্যদিবসে (৪ আগস্ট) শেয়ারবাজারে লেনদেনের সমাপ্তি ঘটেছে গতানুগতিক ধারায়—সূচকে মিশ্র প্রতিক্রিয়া নিয়ে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক যদিও বেড়েছে, তবে বাকি দুটি সূচক কমেছে। পাশাপাশি, লেনদেনের পরিমাণ টাকার অঙ্কে কমেছে এবং বেশিরভাগ কোম্পানির শেয়ারদরও পতনমুখী ছিল।

বাজার সংশ্লিষ্টদের পর্যবেক্ষণে, গত কিছুদিন ধরে সূচক একটি নির্দিষ্ট সীমার মধ্যেই ওঠানামা করছে। কোনো দিন সামান্য কমলেও পরবর্তী কার্যদিবসে তা আবার ঘুরে দাঁড়ায়। কখনও তা ৫ হাজার ৯০০ পয়েন্টের ঘর ছাড়িয়ে যায়, আবার কখনও সেই সীমার নিচে নেমে আসে—গড়ে ২০ পয়েন্টের মধ্যে এই উঠানামা চলছে।

Responsive Ad Banner

বিশ্লেষকরা বলছেন, বিনিয়োগকারীদের সচেতন মনোভাবের কারণেই বাজারে এখন পর্যন্ত বড় ধরনের পতন ঘটেনি, এবং ভবিষ্যতেও তেমন আশঙ্কা কম। তবে তারা মনে করছেন, এই মুহূর্তে বাজারের ওপর নজরদারি আরও জোরদার করা অত্যন্ত জরুরি। তারা উল্লেখ করেন, যে গতিতে কিছুদিন আগে সূচক বাড়ছিল, সেই ধারা অব্যাহত থাকলে এখনই তা ৬ হাজার পয়েন্ট অতিক্রম করার কথা ছিল। কিন্তু কোনও অদৃশ্য কারণেই সূচক বারবার একই জায়গায় গিয়ে থমকে দাঁড়াচ্ছে।

তবে বাজার বিশেষজ্ঞদের মতে, সামনের দিনগুলোতে এই পরিস্থিতিতে পরিবর্তন আসার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। আগামী কার্যদিবসগুলোতে বাজারের গতিবিধির দিকে তাকিয়ে রয়েছেন সংশ্লিষ্টরা।

বাজার পর্যালোচনায় দেখা যায়, মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৮.৪৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৮৯৪.১২ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ০.৪৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৮৫.৯৮ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ২.৪২ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২০১.৭৪ পয়েন্টে।

আজ ডিএসইতে মোট ৩৯১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৭০টির দর বেড়েছে, ১৭৬টির দর কমেছে এবং ৪৫টির দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে এদিন প্রায় ১ হাজার ১১১ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ১ হাজার ২১০ কোটি ৫১ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন কমেছে প্রায় ৯৯ কোটি ২ লাখ টাকা।

এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ১৮ কোটি ৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ২২ কোটি ৬২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।

আজ সিএসইতে লেনদেন হওয়া ২৫০টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১১০টির, কমেছে ১০৫টির এবং পরিবর্তন হয়নি ৩৫টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৫.৮৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৭৬৩.৯২ পয়েন্টে। আগের দিন সূচক সিএএসপিআই ৩০.২০ পয়েন্ট কমেছিল।

আরিফ/

Facebook Comments Box

Posted ৪:১৩ পিএম | মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com