রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

সাড়ে ৩ বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থানে সূচক

  |   সোমবার, ২১ জুন ২০২১ | 405 বার পঠিত | প্রিন্ট

সাড়ে ৩ বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থানে সূচক
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদকত: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সর্বোচ্চ অবস্থানে উঠে এসেছে প্রধান মূল্যসূচক। আজ ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৫৬ পয়েন্ট বেড়ে ৬ হাজার ১২৫ পয়েন্টে উঠে এসেছে। এর আগে ২০১৮ সালের ৩০ জানুয়ারির পর সূচকটি সর্বোচ্চ ৬ হাজার ১২৭ পয়েন্টে ছিল। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণ বেড়েছে। একই সঙ্গে বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর ও বাজার মূলধন। অপর শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ দিন শেষে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৫৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ১২৫ পয়েন্টে, ডিএসই-৩০ সূচক ১৩ পয়েন্ট বেড়ে ২ হাজার ২২০ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসইর শরিয়াহ্ সূচক ৮ পয়েন্ট বেড়ে এক হাজার ৩০৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

Responsive Ad Banner

আজ ডিএসইতে লেনদেন হওয়ার ৩৭২টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ২২৪টি, ১১৯টির এবং ২৯টির অপরিবর্তিত রয়েছে দর।

এদিন, ডিএসইতে ৬৩ কোটি ৪০ লাখ ২২ হাজার ৬৫০টি শেয়ার ২ লাখ ৯১ হাজার ৭২৬বার হাতবদল হয়, যার বাজারমূল্য ২ হাজার ৪৩ কোটি ৪৮ লাখ ৩০ হাজার ১৮১ টাকা। আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ২০৮ কোটি ২৩ লাখ টাকা।

আজ ডিএসইর বাজারমূল্যধন ছিল ৫ লাখ ১৩ হাজার ৮৭ কোটি ২১ লাখ ৫৪ হাজার ৫৬২ টাকা ৩৬ পয়সা।

টাকার অংকে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ার। কোম্পানিটির ১১১ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা মালেক স্পিনিংয়ের ৬৩ কোটি ৮২ লাখ টাকার লেনদেন হয়েছে। ৬০ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ন্যাশনাল ফিড।

এছাড়াও ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ দশ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- ম্যাকসন স্পিনিং, ফরচুন সুজ, বিবিএস কেবলস, এনআরবিসি ব্যাংক, ওরিয়ন ফার্মা, এসকে ট্রিমস এবং ন্যাশনাল পলিমার।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ১৭৮ পয়েন্ট। লেনদেনে অংশ নেয়া ৩০৯টি প্রতিষ্ঠানের মধ্যে ১৯৫টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৯৬টির এবং ১৮টির দাম অপরিবর্তিত রয়েছে।

আজ সিএসইতে ২৯ লাখ ৫৪ হাজার ৮৭৫টি শেয়ার ২৩ হাজার ২৬৮বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৭৯ কোটি ৩৭ লাখ ৩৪ হাজার ৪৫ টাকা ৯০ পয়সা। এদিন সিএসই’র বাজার মূধন ছিল ৮৩ হাজার ৩৪৩ কোটি এক লাখ ৪৮ হাজার ২২০ টাকা।

 

 

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৫:৫২ অপরাহ্ণ | সোমবার, ২১ জুন ২০২১

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com