বুধবার ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সামিট পাওয়ারকে বিপিডিবি থেকে বিদ্যুৎ ক্রয়ের অনুমতি

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৮ মার্চ ২০২২ | 236 বার পঠিত | প্রিন্ট

সামিট পাওয়ারকে বিপিডিবি থেকে বিদ্যুৎ ক্রয়ের অনুমতি
Responsive Ad Banner

বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (বিপিডিবি) থেকে মৌখিকভাবে বিদ্যুৎ ক্রয়ের অনুমতি পেয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি সামিট পাওয়ার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ২ বছরের জন্য “নো ইলেকট্রিসিটি নো পেইমেন্ট” ভিত্তিতে বিদ্যুৎ ক্রয়ের অনুমতি পেয়েছে কোম্পানিটি। সামিট পাওয়ারের ১০২ মেগাওয়াট এইচএফও নারয়ণগঞ্জ (মদনগঞ্জ) পাওয়ার প্লান্ট থেকে বিপিডিবি বিদ্যুৎ কিনবে।
তবে কোম্পানিটি বিপিডিবি থেকে এখনও কোনো অফিশিয়াল চিঠি পায়নি।

Responsive Ad Banner

কোম্পানিটি আরও জানায়, বিপিডিবি থেকে মৌখিকভাবে পাওয়ার প্লান্টটির বিদ্যুৎ উৎপাদনের নির্দেশ পেয়েছে। পাওয়ার প্লান্টে গত ২৪ মার্চ থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে।

গত বছরের ১ এপ্রিল থেকে পাওয়ার প্লান্টটির বিদ্যুৎ উৎপাদনের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। সামিট পাওয়ার আগামী ২ বছরের জন্য আবার পিপিএ চুক্তি সই করেছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১২:৪২ অপরাহ্ণ | সোমবার, ২৮ মার্চ ২০২২

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com